Home / Entertainment / মেয়েদের নিজেদের কোনো পরিচয় নেই: জয়া বচ্চন

মেয়েদের নিজেদের কোনো পরিচয় নেই: জয়া বচ্চন

বলিউডের রাগী আন্টির রূপ সবার চেনা। কিন্তু তাই বলে সংসদে মেজাজ হারিয়ে চিৎকার করে উঠবেন। যদিও তার মেজাজ হারানোর ঘটনা নতুন নয়। এমনকি বিরক্ত হয়ে দু-চার কথা শোনানোও তার স্বভাব। সম্প্রতি রাজ্যসভার সংসদে স্বামীর নাম ধরে ডাকায় মেজাজ হারান বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন।

সম্প্রতি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং জয়া বচ্চনের নাম বলার সময় তার নামের সঙ্গে স্বামীর নাম জুড়ে দেন। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলেন এ অভিনেত্রী। জয়া বচ্চনের বদলে জয়া অমিতাভ বচ্চন বলায় তিনি সবাইকে আরও একবার জানিয়ে দেন— তার নিজের একটি পরিচয় আছে।

এদিন রাজ্যসভায় জয়াকে ডাকার সময় হরিবংশ নারায়ণ সিং বলেন, শ্রীমতি জয়া অমিতাভ বচ্চন জি আসুন। তখনই এ অভিনেত্রী বলেন, স্যার, খালি জয়া বচ্চন বললেই যথেষ্ট ছিল। কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হলো অফিসিয়ালি তার কী নাম লেখা আছে। জয়া বলেন, এই যে নতুন সব ঢং হয়েছে যে, নারীরা স্বামীর নামেই পরিচিত হবেন, যেন ওদের নিজেদের কোনো অস্তিত্ব নেই। ওর কোনো নিজের উপলব্ধি নেই। এই যেটা নতুন শুরু হয়েছে, এটি জাস্ট…।

সামাজিকমাধ্যমে এ ভিডিও প্রকাশ্যে আসার পর অধিকাংশ নেটিজেন জয়া বচ্চনের সমর্থনে কথা বলেছেন। এক নেটিজেন লেখেন— 'সাহসী।' দ্বিতীয় নেটিজেন লেখেন— 'কিন্তু অমিতাভ বচ্চনের নামটা কেন যুক্ত করা হলো। যদি উনি ওটা নিজে না যুক্ত করেন, তাহলে কে করল? ' তৃতীয় নেটিজেন লেখেন, 'উনি কোনো অর্থেই ভুল নন। উনি নিজে একজন সফল অভিনেত্রী। আর সেটি বচ্চন হওয়ার আগেই, যা বলেছেন একদম ঠিক বলেছেন।'

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *