Home / Entertainment / অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন টাইটানিকের সেই গায়িকা 

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন টাইটানিকের সেই গায়িকা 

‘টাইটানিক’ সিনেমার বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’খ্যাত গায়িকা সেলিন ডিওন। জটিল স্নায়ুরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। যার কারণে কয়েক বছর দেখা যায়নি তাকে। তবে এবার দীর্ঘ বিরতির পর মঞ্চে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন এই পপ কিংবদন্তি। 

আসন্ন প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন সেলিন। ইতোমধ্যে প্যারিসে পৌঁছেছেন তিনি। রয়্যাল মোনাকো হোটেলের সামনে সেলিন ডিওনকে ঘিরে ভিড় বাধে; অনেকে অটোগ্রাফ নিতে এগিয়ে আসেন। কেউ কেউ প্রিয় তারকাকে পেয়ে ছবি তুলতে ভোলেননি। 

বছরখানেক আগেই জানা গিয়েছিল, বিরল স্নায়ুরোগে ভুগছেন সেলিন, যার নাম ‘স্টিফ পার্সন সিনড্রোম’। তিনি নিজেই সে কথা জানিয়েছিলেন। যার ফলে বাতিল করতে হয়েছিল তার একাধিক লাইভ কনসার্ট। রোগ ধরা পড়ার পর থেকেই চিকিৎসার মধ্যে ছিলেন তিনি। 

গত এপ্রিল মাসে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সেলিন প্রথম জানান, তিনি প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, আমি আরও একবার আইফেল টাওয়ার দেখতে চাই। তার পরেই অনুরাগীদের মধ্যে শিল্পীকে নিয়ে গুঞ্জন ছড়ায়। উদ্বোধনী অনুষ্ঠান হবে ত্রোকাদেরো প্রাসাদের সামনে। সেই জায়গাটি হলো আইফেল টাওয়ারের ঠিক উল্টোদিকে। আগামী ২৬ জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সেলিন গান গাইবেন কিনা, তা জানতে আগ্রহী শিল্পীর অগণিত অনুরাগী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *