Home / Entertainment / ঈদের নাটকে না থাকার কারণ জানালেন স্পর্শিয়া

ঈদের নাটকে না থাকার কারণ জানালেন স্পর্শিয়া

এবারের ঈদে কোনো টিভি নাটকে দেখা যায়নি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে। তবে তিনি অভিনয় ছাড়া ছিলেন না। ব্যস্ত ছিলেন ওয়েবের কাজে। 

rnrn

ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ও সিরিজ। সিনেমার নাম ‘এখানে নোঙর’, আর সিরিজের নাম ‘ওপেন কিচেন’। ‘এখানে নোঙর’ ওয়েব সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। 

rnrn

এ সিনেমা নিয়ে স্পর্শিয়া বলেন, ‘এর গল্পটা দারুণ। একেবারেই সাধারণ কমার্শিয়াল। গল্পে থ্রিলার আছে, যা দর্শককে আটকে রাখবে। আশা করছি সবার পছন্দ হবে’। 

rnrn

এ সিনেমায় তার নায়ক আদর আজাদ। অন্যদিকে মুক্তি পেয়েছে স্পর্শিয়া অভিনীত রোমান্টিক কমেডি ধাঁচের সিরিজ ‘ওপেন কিচেন’। পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। 

rnrn

এ সিরিজটি নিয়ে স্পর্শিয়া বলেন, ‘অনেক দিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে কাজ করলাম। অনেক আনন্দ নিয়েই কাজ করেছি’। 

rnrn

এচাড়া তার অভিনীত ‘ফিরে দেখা’ ও ‘ক্ষমা নেই’ নামে দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়া কথা চলছে নতুন কয়েকটি কাজ নিয়ে। শিগ্গির সব চূড়ান্ত হলে সবাইকে জানাবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

বিনোদন প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *