Home / Entertainment / তৃপ্তির সঙ্গে রসায়ন, ক্যাটের অনুভূতি কেমন জানালেন ভিকি

তৃপ্তির সঙ্গে রসায়ন, ক্যাটের অনুভূতি কেমন জানালেন ভিকি

স্ত্রী ক্যাটরিনা কাইফের পরামর্শমতোই ‘তওবা তওবা’ গানটির শুটিং করেছিলেন ভিকি কৌশল। তিনি বলেছেন— এবার সে খুশি ছিল। কারণ আমি অভিব্যক্তি, চালচলন ও অ্যাটিটিউড— সবটাই পরিমিতভাবে ফুটিয়ে তোলার চেষ্ট করেছি। মাথা ঠাণ্ডা রেখে এবং বউয়ের টিপস মেনে যে গোটা গানটি শুট করেছি, তা দেখে খুবই খুশি ক্যাটরিনা কাইফ। 

গত ২ জুলাই প্রকাশ পেয়েছে ‘তওবা তওবা’র মিউজিক ভিডিও এবং ইনস্টাগ্রাম রিলসে শীর্ষ বাছাই হিসাবে এর দাপট জারি রয়েছে। 
ভিকিকে আগামীতে ব্যাড নিউজ ছবিতে দেখা যাবে। আনন্দ তিওয়ারি পরিচালিত এই ছবিতে তৃপ্তি ও অ্যামি ভির্কের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ভিকি। ছবিটি ১৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তৃপ্তিতেই তৃপ্ত ভিকি কৌশল! তওবা তওবার পর মঙ্গলবারই সামনে এসেছে ‘ব্য়াড নিউজ’-এর নতুন গান ‘জনম’। সেখানে কখনো পুলের জলে তো কখনো স্নানঘরে অন্তরঙ্গ মুহূর্তে ভিকি ও তৃপ্তি। শরীরে মিশছে শরীরে, ‘ভাবি ২’র শরীরী বিভঙ্গে বুঁদ ক্যাটরিনার স্বামী। এসব দেখে তো চোখ ছানাবড়া ক্যাটরিনাভক্তদের। স্বল্পবসনা তৃপ্তির ঠোঁটে ভিকির ঠোঁট দেখে ক্যাটের প্রতিক্রিয়া জানতে চান ক্যাটভক্তরা।

এই গান নিয়ে ক্য়াটের রি-অ্যাকশন না জানা গেলেও ছবির অপর হিট গান তওবা তওবা নিয়ে বউয়ের প্রতিক্রিয়া ভাগ করে নিয়েছেন ভিকি কৌশল। ফিল্ম কোম্পানিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ক্যাটরিনা যখন তাকে অনুমোদনের স্ট্যাম্প দেন, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তিনি। 

তওবা তওবার সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে ভিকি বলেন, সবচেয়ে বড় স্বস্তি ছিল যখন ক্যাটরিনা গানটি অনুমোদন করেছিল। তার মনে হয়েছে— এটি ভালো, আর আমিও হাঁফ ছেড়ে বাঁচলাম। তিনি বলেন, 'ও আমাকে বারবার বলছিল— ‘আমি জানি তুমি নাচতে ভালোবাসো। কিন্তু তুমি ভাসান নাচে ওস্তাদ, প্রশিক্ষিত নও। ক্যাটের মতে— আমি আবেগে ভেসে যাই এবং সে আমাকে বলে যে বাস্তব জীবনের জন্য সেটা ঠিক আছে, তবে আমার উচিত ক্যামেরার জন্য এনার্জি সংরক্ষণ করে রাখা। 

নিজেদের প্রেমকাহিনি নিয়ে বিয়ের আগে পর্যন্ত একটা শব্দও খরচ করেননি ভিকি-ক্যাটরিনা। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের ফোর্ট বারওয়ারার সিক্স সেন্সেস রিসোর্টে গাঁটছড়া বাঁধেন এই প্রেমিক যুগল।

এদিকে ক্যাটরিনাকে সর্বশেষ বিজয় সেতুপতির বিপরীতে শ্রীরাম রাঘবনের 'মেরি ক্রিসমাস' ছবিতে দেখা গেছে। আলিয়া ভাট ও প্রিয়াংকা চোপড়ার সঙ্গে ‘জি লে জারা’ ছবিটি তিন বছর আগে সই করেছিলেন ক্যাট। এগোয়নি এই প্রোজেক্টের কাজ। এর বাইরে আপাতত ক্যাটের হাতে নতুন কোনো ছবি নেই।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *