Home / Entertainment / ‘রহস্যময়ী’ নারীর সঙ্গে আরিয়ানের পার্টিতে ছিলেন ব্রাজিলিয়ান মডেলও

‘রহস্যময়ী’ নারীর সঙ্গে আরিয়ানের পার্টিতে ছিলেন ব্রাজিলিয়ান মডেলও

বলিউড বাদশা শাহরুখপুত্র আরিয়ান খান। তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। ২৬ বছর বয়সি এই স্টার কিড বলিউডে পা রাখার আগেই একাধিক তারকার সঙ্গে তার জড়িয়েছে। এদের মধ্যে রয়েছেন নোরা ফাতেহি, তারকা-কন্যা অনন্যা পাণ্ডে। কয়েক মাস আগে গুঞ্জন চাউর হয় যে, আরিয়ানের চেয়ে ৭ বছরের বড় ব্রাজিলের মডেল-অভিনেত্রী লারিসা বোনেসির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।

তবে সম্প্রতি মুম্বাইয়ের ‘রহস্যময়ী’ এক নারীর সঙ্গে একটি পার্টিতে দেখা গেল আরিয়ান খানকে। সেই অনুষ্ঠানে ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে নাচার একটি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পরই শুরু হয় আরিয়ানের নতুন প্রেমের চর্চা।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বাহারি আলোর ঝলকানিতে ঝলমল করছে চারপাশ। ব্যাকগ্রাউন্ডে বাজছে মিউজিক। এর সঙ্গে নাচছেন আরিয়ান খান। তবে তিনি একা নন, তার সঙ্গে নাচছেন এক নারী। তবে তার মুখটি পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই রহস্যময়ী নারীকে নিয়ে চলছে জোর চর্চা। 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে জানিয়েছে, মুম্বাইয়ের প্লাশ রেস্টেুরেন্টে পার্টির আয়োজন করা হয়েছিল। বন্ধুদের নিয়ে পার্টিতে যোগ দিয়েছিলেন আরিয়ান। রেস্টুরেন্টে প্রবেশের আগে ক্যামেরাবন্দি হন তিনি। লারিসা বোনেসিও এ পার্টিতে হাজির হয়েছিলেন।

আরিয়ান এ দিন একটি কার্গো প্যান্ট ও তার ওপর কালো টি-শার্ট পরেছিলেন। কালো টি-শার্টের ওপর ছিল নীল ডেনিম জ্যাকেট। একই ধরনের পোশাকে এ দিন দেখা যায়, লারিসাকেও। তিনি পরেছিলেন কালো ক্রপ টপের উপর নীল ডেনিম ও শর্টস। নেটিজেনদের ধারণা ছিল, রঙ মিলিয়েই পোশাক পড়েছেন আরিয়ান ও লারিসা। কিন্তু ভিডিওতে দেখা গেল অন্য নারীকে! তিনি তাহলে কে?

আরিয়ান বরাবরই নিজের ব্যক্তিগত জীবন খুব একটা প্রকাশ্যে আনেন না। আপাতত তিনি নাকি তার প্রথম পরিচালিত ছবি নিয়ে ব্যস্ত। প্রথম কাজের জন্য নিয়মিত বাবা শাহরুখ খানের থেকে পরামর্শও নিচ্ছেন তিনি। কিন্তু তারকা পুত্রের বাহুডোরে কোনো রহস্যময়ী ধরা দিলেন, তা সময়ই বলবে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *