Home / Entertainment / দুই বাংলার ইন্ডাস্ট্রিকে এক হয়ে কাজ করার আহ্বান রায়হান রাফির

দুই বাংলার ইন্ডাস্ট্রিকে এক হয়ে কাজ করার আহ্বান রায়হান রাফির

যৌথ প্রযোজনার ছবি ‘তুফান’ ভারতে আগামী ৫ জুলাই মুক্তি পাচ্ছে। রায়হান রাফীর এটি তৃতীয় ছবি। এ মুহূর্তে অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে শাকিব খান-মিমি চক্রবর্তী জুটির ‘তুফান’ তুলেছে । ‘পরান’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’-এর পর চতুর্থ ছবিও যাতে ব্লকবাস্টার হয় সে চিন্তাও করে ফেলেছেন পরিচালক। এবার রায়হান রাফির পরের ছবিতে থাকছেন টালিউডের অভিনেতা জিৎ।

যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ পরিচালক রায়হান রাফি। তিনি বলেন, টালিউডের অনেককেই তার পছন্দ। তাই এখনই কারও নাম উল্লেখ করতে চাই না।

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন সূত্র জানায়, এ খবরের সত্যতা জানতে পরিচালকের সঙ্গে কথা হলে তিনি বলেন, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরও ছবি তৈরির ইচ্ছে আছে। জিৎদা বাংলার সুপারস্টার। ওর সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারও নাম উল্লেখ করার মতো সময় আসেনি।

রায়হান রাফি বাণিজ্যিক ঘরানার ছবি নির্মাণ করতে বেশি ভালোবাসেন। সে ধরনের ছবিই বানান তিনি। সে কারণে দুই বাংলার প্রথমসারির তারকাদের নিয়ে ছবি তৈরির চেষ্টা করছেন তিনি? পরিচালক বলেন, শাকিব পশ্চিমবঙ্গের অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন। কিন্তু মিমির সঙ্গে কাজ করেননি। তাই ওদের নিয়ে ‘তুফান’ বানালাম। দর্শক নতুন জুটি দেখতে পেল। শাকিব-মিমির জুটি আবারও সেটি প্রমাণ করলেন। তিনি আরও বলেন, দুজনেই দুই বাংলার সেরা অভিনেতা-অভিনেত্রী। 
রায়হান রাফি বলেন, ‘ছবি তৈরির সময় কোনো সমঝোতা করিনি। যেখানে যা দরকার সবটাই দিয়েছি। তার জন্য তিনি দুই বাংলার ইন্ডাস্ট্রিকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান। দক্ষিণী সিনেমার প্রসঙ্গ টেনে পরিচালক বলেন, দেখুন, দক্ষিণী দুনিয়া একজোট হয়ে কাজ করছে বলেই ওদের একের পর এক ছবি বাণিজ্যিক দিক থেকে সফল।‘

‘তুফান’ দিয়ে টালিউডে পা রাখলেন, কেমন অভ্যর্থনা মনে হলো—এ প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি বললেন, ‘খুবই ভালো’। বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতারা আন্তরিক, পরিশ্রমী এবং পেশাদার। পাশাপাশি তারা গুণীদের কদর করেন। তাই কাজ করতে এসে তার কোনো অসুবিধা হয়নি। তা ছাড়া ভাষাও এক— বাংলা। মনে হয় নিজের দেশেই কাজ করছেন তিনি। সারাক্ষণ এ অনুভূতিই তার মনে কাজ করে। সে জন্য কাজটাও ভালো হয়েছে। 

আর ছবির নায়িকা মিমি চক্রবর্তী প্রসঙ্গে পরিচালক লাজুক হেসে বলেন, খুব সুন্দরী। শুটিংয়ের সময় কোনো ঝামেলা ছিল না তার। এর পরই তিনি বলেন, ‘কলকাতা তখন ৪৫ ডিগ্রি গরমে ফুটছে। তখনো শাকিব আর মিমির মুখে হাসি! ওদের যে কষ্ট হচ্ছে সেটি একটুও বুঝতে দেননি আমাকে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *