Home / Entertainment / ক্যাটরিনার অন্তঃসত্ত্বার গুঞ্জন, মুখ খুললেন স্বামী ভিকি

ক্যাটরিনার অন্তঃসত্ত্বার গুঞ্জন, মুখ খুললেন স্বামী ভিকি

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, কয়েক দিন থেকে এমন শোনা যাচ্ছে সামাজিকমাধ্যমে। এ বিষয়ে ক্যাটরিনার প্রতিনিধিরা জানিয়েছেন এই খবর ভুয়া। কিন্তু মে মাসের মাঝামাঝি লন্ডন থেকে ভাইরাল হয় নায়িকার নতুন ভিডিও, যা ফের উস্কে দেয় ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়। অথচ নায়িকা দেশে ফিরতেই ভুল ভাঙে। দেখা যায় ক্যাটের ‘বেবি বাম্প’ গায়েব। 

এবার ক্যাটরিনার মা হওয়ার প্রসঙ্গে নীরবতা ভাঙলেন ভিকি। শুক্রবার আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’-এর ট্রেলার ছিল ভিকির। তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্কের সঙ্গে এই রোমান্টিক কমেডিতে দেখা যাবে ক্যাটরিনার বেটার হাফকে। লঞ্চ অনুষ্ঠানে ভিকির কাছে জানতে চাওয়া হয়, বাস্তব জীবনে কবে ‘সুখবর’ আসছে? 

অনুষ্ঠানে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুজবের কথা উল্লেখ করে ভিকিকে জিজ্ঞাসা করা হয় যে দর্শকরা কখন বাস্তব জীবনে তার বাবা হওয়ার সুখবর শুনতে পাবেন?  উত্তরে ‘জোশ’ নিয়েই উরির নায়ক বলেন, ‘এখনকার মতো খারাপ খবরটাই (ব্যাড নিউজ) উপভোগ করুন, সেটা নিয়ে আমরা হাজির হচ্ছি। যখন ওটার (সুসংবাদ) সময় আসবে, আমরা সেই খবর লুকিয়ে রাখব না’। চুপি চুপি প্রেম, তারপর হঠাৎই একদিন ঝুপ করে বিয়েটা করে নেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। সেটা ছিল ২০২১-এর ডিসেম্বর মাস। 

প্রসঙ্গত, 'ব্যাড নিউজ'-এর ট্রেলারে ক্যাটরিনার কাইফের রেফারেন্স রয়েছে। যা দেখে বেজায় খুশি ভিক্যাট ভক্তরা। বাস্তবে এখনো স্ক্রিন শেয়ার করেননি তারা, তবে এবার বড়পর্দায় ক্যাটরিনার পোস্টার আগলাতে দেখা যাবে স্বামীকে। ছবির একটি দৃশ্যে ভিকি তার হবু সন্তানের মা, তৃপ্তির বাচ্চা যাতে ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফের মতো সুন্দর হয় তার জন্য দেওয়ালে পোস্টার ঝুলিয়ে রাখে। অথচ তাতে আপত্তি তৃপ্তির গর্ভে বেড়ে ওঠা সন্তানের অপর বাবা অ্যামির। ক্যাটের পোস্টার খুলতে গেলেই রুখে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় ভিকি। এই দৃশ্য যে ফ্যানেরা দারুণ এনজয় করেছে তা বলার অপেক্ষা রাখে না। 

ভিকি জানিয়েছেন যে ট্রেলারটি লঞ্চের সময় পর্যন্ত তার স্ত্রী দেখেননি। তবে ক্যাটরিনা যে এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে তার ইঙ্গিত দিয়ে বউকে রীতিমতো বিভ্রান্ত করে তুলেছেন তিনি। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *