Home / Entertainment / এবার কার প্রেমে পড়লেন পরীমনি?

এবার কার প্রেমে পড়লেন পরীমনি?

দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত বছর থেকেই তার জীবনে ঝড় কম নয়। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ছেলে রাজ্যকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন অভিনেত্রী। 

প্রায় দুই বছরের বিরতির পর কামব্যাক করেছেন গ্ল্যামার ওয়ার্ল্ডে। বাংলাদেশের একাধিক সিরিজ-সিনেমায় অভিনয় করার পর এবার টালিউডেও ডেবিউ করবেন পরী। আর এসব ব্যস্ততার মাঝেই নতুন করে প্রেমে পড়লেন অভিনেত্রী। 

বুধবার নিজের ফেসবুক আইডিতে একটি ছবি প্রকাশ করে পরীমনি লিখেছেন, এমন মুগ্ধ হয়ে এর আগে নিজেকে চেয়ে দেখিনি কখনো। এখন দেখি। প্রাণভরে নিজেকে দেখি। আর সাহস করে নিজেকে নিজের ভালোবাসার কথা জানান দিই। নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয়টি আর নেই। 

আরও পড়ুন: 

পরীর সেই ছবিতে মুগ্ধতার কথা জানিয়েছেন ভক্ত থেকে শুরু করে সহশিল্পীরাও। বিবাহবিচ্ছেদ, বোট ক্লাবকাণ্ড— নানা কারণে বিতর্ক থাকলেও পরীমনি ব্যস্ত থাকেন নিজেকে নিয়েই। নিজের প্রতিই মুগ্ধতা, ভালোবাসার শেষ নেই তার। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি প্রকাশ করেই যেন আরও একবার সেই বার্তাটিই পৌঁছে দিতে চাইলেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *