Home / Entertainment / এমন ভালোবাসা পেয়েই যেতে চাই: বুবলী

এমন ভালোবাসা পেয়েই যেতে চাই: বুবলী

এ সময়ের ব্যস্ত ও জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত দুটি সিনেমা এবারের ঈদে মুক্তি পেয়েছে। এগুলো দর্শকমহলে বেশ প্রশংসিতও হচ্ছে। নতুন সিনেমা, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

rnrn

* এবারের ঈদে আপনার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দর্শক সাড়া কেমন পেলেন?

rnrn

** ঈদে আমার অভিনীত ‘লিডার : আমিই বাংলাদেশ’ ও ‘লোকাল’ নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমা হলে গিয়েছি, দুটি সিনেমা নিয়ে দর্শকদের ভালোই আগ্রহ দেখছি। আমি আগেই বলেছি সিনেমা দুটি আমার সন্তানের মতো। তো সন্তানের প্রশংসা যখন মানুষ করবে তখন বাবা-মায়ের কাছে ভালোই লাগবে। আমি অভিভূত দর্শকদের ভালোবাসায়। এমন ভালোবাসা পেয়েই যেতে চাই।

rnrn

* অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই লিডারের শুটিং করেছিলেন। অভিজ্ঞতা কেমন?

rnrn

** আমি যে কাজ করি, সেটি মনোযোগ দিয়েই করি। পরিচালক আমাকে যা দেখাতে বা করতে বলেন আমি সেটি করে দেওয়ার চেষ্টা করি। কতটুকু পেরেছি সেটি দর্শক ভালো বলতে পারবেন। তবে সব মিলিয়ে অভিজ্ঞতা ভালো ছিল। হয়তো সে জন্যই সবার ভালোবাসা পাচ্ছি। এ ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

rnrn

* দিন যত গড়াচ্ছে ‘লোকাল’র প্রশংসাও তত বাড়ছে। এ বিষয় নিয়ে কী বলবেন?

rnrn

** ‘লোকাল’ ভিন্ন ধাঁচের একটি সিনেমা। এতেও আমার অভিজ্ঞতা মজার ছিল। পুরো টিমই বেশ যত্ন নিয়ে কাজ করেছে। দিন যত গড়াচ্ছে এ সিনেমাটি নিয়ে প্রশংসার মাত্রা তত বেশি পাচ্ছে, এটি শোনার পর নিজের আনন্দের মাত্রাও বেড়ে যাচ্ছে। অনেক ভালোবাসা আমার দর্শক-ভক্তদের জন্য।

rnrn

* আপনার অভিনীত অন্যান্য সিনেমার খবর কী?

rnrn

** আমার অভিনীত ‘চাদর’, ‘প্রহেলিকা’, ‘মায়া দ্য লাভ’র কাজ শেষ। এগুলো কবে নাগাদ মুক্তি দেবে আমি জানি না। আরও কয়েকটি সিনেমার কিছু কিছু অংশের শুটিং বাকি আছে। সেগুলো শেষ করে সামনে মুক্তি দেওয়া হবে বলে শুনেছি।

rnrn

* কাজে ফিরবেন কবে?

rnrn

** ঈদের ছুটি শেষ হোক। এখনো দর্শক ঈদের সিনেমা দেখা নিয়ে ব্যস্ত। আমরাও যাচ্ছি সিনেমা হলে। আশা করছি শিগ্গির কাজে ফিরব। সবার কাছে দোয়া চাই যাতে আরও ভালো কাজ করতে পারি।

হাসান সাইদুল

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *