Home / Entertainment / সৌদি মডেলকে দেখা যাবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়

সৌদি মডেলকে দেখা যাবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়

সৌদি আরবের মডেল রুমি আল-কাহতানি। রিয়াদে জন্মগ্রহণকারী এই মডেল এর আগে একাধিক সুন্দরী প্রতিযোগিতায় জিতেছেন। মিস আরব পিস, মিস প্ল্যানেট, মিস মিডল ইস্ট এবং আরও অনেক ইভেন্টে তিনি সৌদি আরবের প্রতিনিধিত্ব করেছেন। 

আগামী সেপ্টেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়ও দেখা যাবে এই মডেলকে। 

ইনস্টাগ্রামে আল-কাহতানির ১০ লাখের বেশি ফলোয়ার রয়েছে। সেখানে তিনি আরবি ভাষায় লিখেছেন, ‘মিস ইউনিভার্স ২০২৪-এ অংশ নিতে পেরে আমি সম্মানিত।’

সৌদি পতাকা হাতে পোজ দেওয়া একটি ছবি যুক্ত করে রুমি আল-কাহতানি লিখেছেন, ‘মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এটি সৌদি আরবের প্রথম অংশগ্রহণ।’ 

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমি আল-কাহতানি বলেছেন, আন্তর্জাতিক আয়োজনগুলোতে তিনি সৌদি আরবের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চান।

যুগান্তর ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *