Home / Entertainment / রণবীরকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক

রণবীরকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক

হিন্দি সিনেমায় কাস্টিং কাউচের শিকার শুধু অভিনেত্রীরা নন, অভিনেতারাও হয়ে থাকেন। এ তালিকায় আলোচনায় এসেছে বলিউডের একাধিক পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালকের নাম। তেমন তিক্ত অভিজ্ঞতার কথা ভাগাভাগি করেছিলেন রণবীর সিং। হিন্দি সিনেমায় অভিষেকের আগে তিন বছর ধরে সংগ্রাম করেছিলেন তিনি। সে সময়ই শিকার হয়েছিলেন যৌন হয়রানির। 

রণবীর বলেছিলেন, বলিউডে কাস্টিং কাউচ শুধু নায়িকাদের ক্ষেত্রেই নয়, নায়কদের ক্ষেত্রেও হয়ে থাকে। এক প্রযোজক তাকে বাড়িতে ডেকে তার গায়ে বাড়ির পোষ্য কুকুরকে ছেড়ে দেন শুধু মজা পাওয়ার জন্য। 

নায়ক বলেন, এখানেই শেষ নয়, আরেকবার এক প্রযোজক তাকে প্রাইভেট পার্টিতে ডাকেন। পার্টির মাঝে তাকে নিয়ে যান এক নিভৃত স্থানে। 

সেখানেই তাকে জিজ্ঞেস করেন হার্ড ওয়ার্ক নাকি স্মার্টনেস কোনটা তার পছন্দ। এক কথায় রণবীর উত্তর দেন তিনি হার্ড ওয়ার্কার; কিন্তু ওই ব্যক্তি তাকে আপত্তিকর প্রস্তাব দেন। 

সাক্ষাৎকারে রণবীর জানান, এসব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছেন তিনি। চেষ্টা করেছেন পরে তা কাজে লাগানোর।

মণীশ শর্মার ‘ব্যান্ড বাজা বারাত’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর সিংয়ের। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন আনুশকা শর্মা।
 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *