Home / Entertainment / বেইলি রোডের অগ্নিকাণ্ড ইস্যুতে শাকিবের পর বুবলীর স্ট্যাটাস 

বেইলি রোডের অগ্নিকাণ্ড ইস্যুতে শাকিবের পর বুবলীর স্ট্যাটাস 

বেইলি রোডে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এর মধ্যে ৪০ জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং পরিবারের কাছে ৩৮টি লাশ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নাড়া দিয়েছে দেশবাসীকে। 

অগ্নিকাণ্ড নিয়ে শোক প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তাও দিয়েছেন তারা। 

শুক্রবার দুপুরে বুবলী নিজস্ব টাইমলাইনে স্ট্যাটাস দিয়ে শোক প্রকাশ করেন। সেখানে লেখেন— বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি! মহান আল্লাহপাক ভুক্তভোগী পরিবারগুলোর সবাইকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন!

আরও পড়ুন: 

এর আগে শাকিব খান নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘গতরাতে বেইলি রোডে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের আগে সেখানে বেশিরভাগ মানুষ হয়তো গিয়েছিলেন তাদের প্রিয়জন নিয়ে আনন্দময় কিছু সময় ভাগাভাগি করতে। কেউ কেউ গিয়েছিলেন শপিং বা পরিবার-পরিজন নিয়ে ফ্রি টাইমে খাওয়া-দাওয়া করতে। কিন্তু এক নিমিষেই ভয়াবহ অগ্নিকাণ্ড থামিয়ে দিয়েছে এতগুলো জ্বলজ্যান্ত জীবন। স্বজন হারিয়ে অনেকের ভবিষ্যৎ জীবনে নেমে এসেছে ঘোর অমানিশা! অনেকের তিলে তিলে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে।’

শাকিব খান আরও লিখেছেন, ‘কিছু দিন পর পর অগ্নিকাণ্ডের এত এত তরতাজা প্রাণ অকালে চলে যাওয়া এবং ক্ষতি কোনোভাবে কাম্য নয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আর যারা সবসময় এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলা করে সাধারণ মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন, সেসব ফায়ার সার্ভিসকর্মীদের জানাই স্যালুট!’

নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি লিখেছেন, ‘বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। হাসপাতালে যারা সংকাটাপন্ন অবস্থায় আছেন, তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন সেই কামনা করছি। মহান সৃষ্টিকর্তা শোকসন্তপ্ত পরিবারের সবাইকে এই ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দান করুন।’

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে সাততলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে
 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *