Home / Entertainment / বিয়ের পিঁড়িতে ‘ইশকবাজ’র নেহালক্ষ্মী

বিয়ের পিঁড়িতে ‘ইশকবাজ’র নেহালক্ষ্মী

দীর্ঘদিনের প্রেমিক রুদ্রইয়াশ যোশিকে বিয়ে করেছেন ‘ইশকবাজ’-এর মতো আলোচিত হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী নেহালক্ষ্মী আইয়ার। বিয়ের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে এসেছে। শাড়ির সঙ্গে দক্ষিণ ভারতীয় নকশার অলংকারে কনে সাজে দেখা গেছে নেহালক্ষ্মীকে। বিয়ের আসরে হাতে হাত রেখে ক্যামেরায় ধরা দিলেন নবদম্পতি নেহালক্ষ্মী আইয়ার ও রুদ্রইয়াশ যোশি 

গতকাল সোমবার দক্ষিণ ভারতীয় ও মহারাষ্ট্রের রীতি মেনে বিয়ে সেরেছেন তারা। বিয়েতে আমন্ত্রিত অতিথি হিসেবে ‘ইশকবাজ’ ধারাবাহিকের সহশিল্পীদের মধ্যে শ্রেনু পারিখ, সুরভি চন্দনাসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *