Home / Entertainment / কেন নওয়াজের সঙ্গে দাম্পত্য কলহ সামনে আনলেন, জানালেন আলিয়া

কেন নওয়াজের সঙ্গে দাম্পত্য কলহ সামনে আনলেন, জানালেন আলিয়া

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে বিরোধ চরমে আলিয়া সিদ্দিকীর। এবার দাম্পত্য জীবনের কলহ জনসম্মুখে নিয়ে আসার কারণ জানালেন অভিনেত্রী।

rnrn

গণমাধ্যমে আলিয়া বলেন, আমাদের বাজে সম্পর্কগুলো জনসম্মুখে আনতে চাইনি। তবে আমার ভেতরে চাপা ক্ষোভ বিরাজ করছিল। মনে হচ্ছিল এগুলো প্রকাশ না করলে আমার দম বন্ধ হয়ে যাবে। তবে আদালতের সিদ্ধান্ত আমাকে স্বস্তি দিয়েছে এবং এখন শান্তিতে আছি।

rnrn

আলিয়া আরও বলেন, ওই সময় মানসিকভাবে আমি কতটা বিপর্যস্ত ছিলাম শুধু আমি জানি। একজন ব্যক্তি কখনোই নিজেদের দুঃসময়ের কথা জনসম্মুখে জানাবে না। তখনই জানাবে যখন সহ্যর বাইরে চলে যায়। তবে এখনো মনে করি এ বিষয়গুলো আমার জনসম্মুখে আনা উচিত হয়নি। কিন্তু যখন কেউ গভীর সমস্যায় পড়ে তখন তাকে জনগণের আশ্রয় নিতে হয়। কারণ কথা শোনার মত কেউ ছিল না। অর্থাৎ কেউ কথা না শুনলেও লড়াই করে যেতে হবে।
rn 
rnআলিয়া বলেন, আমি এ জন্য পাবলিক প্ল্যাটফর্ম বেছে নিই যে, গণমাধ্যম যেন বুঝতে পারে, আমি কতটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। যেটি একযুগ ধরে এ সমস্যার মধ্যে থাকার পরেও কাউকে বলতে পারছিলাম না। এটা আমার ক্যারিয়ারে চরম প্রভাব পড়ছিল। শুধু তাই নয়, আমাকে কাজও করতে দেওয়া হয়নি। এটি কাউকে বলতে পারছিলাম না।

rnrn

তবে আলিয়া নওয়াজসিদ্দিকীকে ধন্যবাদ জানান তার প্রযোজনায় কাজ করতে দেওয়ার জন্য।

rnrn

সাবেক এ দম্পতির ঘরে দুই সন্তান আছে। এপ্রিলে স্থানীয় একটি আদালত তাদের পড়াশোনা শেষ করার জন্য দু্বাইতে থাকার অনুমোদন দেয়।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *