Home / Entertainment / হাসপাতালে পর্যবেক্ষণে সুজাতা

হাসপাতালে পর্যবেক্ষণে সুজাতা

ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী সুজাতা আজিম হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেত্রীকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছেন তার নাতনি ফারদিন আজিম।

দীর্ঘদিন ধরেই অভিনয়ে নেই তিনি। ‘অপারেশন জ্যাকপট’ নামের সিনেমা দিয়ে অনেক দিন পর শুটিংয়ে ফিরেছেন তিনি। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গাজীপুরে তিনি সিনেমার শুটিং শেষ করে বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

তিনি জানান, গাজীপুরের সফিপুর থেকে শুটিং শেষ করে বাসায় ফেরার পথে শ্বাসকষ্ট অনুভব করেন সুজাতা। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানিয়েছেন, ২৪ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাবে না।

সবাই তার জন্য দোয়া করবেন। সুজাতা অভিনয়ের বাইরে চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনাও করেছেন। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় তিন শতাধিক। ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্রের জন্য তিনি রাতারাতি তারকা বনে যান। চলচ্চিত্রে অবদান রাখায় বিভিন্ন পুরস্কারের পাশাপাশি তিনি আজীবন সম্মাননা পেয়েছেন। শিল্পকলার চলচ্চিত্র শাখায় অবদানের জন্য ২০২১ সালে তিনি একুশে পদক পান।
 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *