বছরের সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তাকে বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করেছে ওপার বাংলার গণমাধ্যম আনন্দবাজার অনলাইন।
rnrn
প্রতি বছরই দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে গণমাধ্যমটি।
rnrn
এরই ধারাবাহিকতায় পরীমনির হাতে সেরার পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
rnrn
পুরস্কার নিতে কলকাতায় গিয়েছিলেন এ অভিনেত্রী। এ সময় বেশ উচ্ছ্বসিত দেখা যায় তাকে।
rnrn
এ সময় পরীমনি বলেন, আগে কলকাতাকে ‘বিদেশ’ মনে হলেও এখন আর তা হয় না। তবে চলচ্চিত্র শিল্পে দুই বাংলার আরও এক হয়ে কাজ করা উচিত বলে অভিমত দেন পরীমনি।
rnrn
এ বছর আনন্দবাজার অনলাইনের ‘বছরের বেস্ট’-এ সেরা অভিনেতা হয়েছেন ঋত্বিক চক্রবর্তী। তার হাতে সেরার সম্মান তুলে দেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য।
rnrn
বছরের সেরা অভিনেত্রী পরীমনি!

বিনোদন ডেস্ক