Home / Entertainment / যে কারণে টুইঙ্কেলকে ‘সুপারওম্যান’ আখ্যা দিলেন অক্ষয়

যে কারণে টুইঙ্কেলকে ‘সুপারওম্যান’ আখ্যা দিলেন অক্ষয়

স্বপ্নপূরণের জন্য বয়স কোনো বাধাই নয়। তা আগেই প্রমাণ করে দিয়েছেন টুইঙ্কেল খান্না। ৪৮ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার সুখবর আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। এবার ইউনিভার্সিটি অব লন্ডন থেকে সেই ডিগ্রি হাতে পেলেন অক্ষয় ঘরণী। 

ফিকশন রাইটিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন প্রাক্তন অভিনেত্রী। তাই স্ত্রীকে নিয়ে গর্বিত অক্ষয়। সমাবর্তন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার। 

অনুষ্ঠানের ফাঁকে তোলা একটি ছবি পোস্ট করে অক্ষয় লেখেন— ‘২ বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে ফের পড়াশোনা শুরু করতে চাও, আমি বুঝতে পারিনি ঠিক কী বলছ! কিন্তু যেদিন দেখলাম তুমি কতটা পরিশ্রম করছ, ছাত্রজীবনে ফিরে গিয়েও সংসার, ক্যারিয়ার, আমাকে এবং সন্তানদের খেয়াল রাখছ- বুঝলাম আমি একজন সুপারওম্যানকে বিয়ে করেছি। আজ তোমার গ্র্যাজুয়েশন, আমিও ভাবছি যদি আরেকটু পড়াশোনা করতাম তা হলে হয়তো সেই শব্দগুলো খুঁজে বার করতে পারতাম, যা বুঝিয়ে দিত তোমাকে নিয়ে আমি ঠিক কতটা গর্বিত, টিনা। অভিনন্দন, আমার ভালোবাসা’।

এদিকে সমাবর্তনের দিন মঞ্চে উঠে প্রশংসাপত্র হাতে নেওয়ার ভিডিও পোস্ট করেন টুইঙ্কেল। তাতে লেখা— ‘অবশেষে আমার গ্র্যাজুয়েশন ডে। গোল্ডস্মিথসে প্রথম দিনের কথা ভাবলে মনে হয় এই তো গতকালের কথা, আবার কখনো ভাবি; না জানি কোন জনমের ঘটনা! রৌদ্রোজ্জ্বল একটা দিন, সুন্দর একটা শাড়ি, পাশে পরিবার… এই দিনটা যেমনটা ভেবেছিলাম তার চেয়েও বেশি পারফেক্ট।’

আরও পড়ুন: 

বারসাত, বাদশা, ইন্টারন্যাশন্যাল খিলাড়ি থেকে মেলার মতো ছবিতে অভিনয় করেছেন টুইঙ্কেল। ‘মেলা’ ফ্লপ করার পর শর্তে হেরে অক্ষয় কুমারকে বিয়ে করেন অভিনেত্রী। এর পরই ইতি টানেন ক্যারিয়ারে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *