Home / Entertainment / হুমকির পরই ফাঁস হলো জ্যাকুলিন-সুকেশের চ্যাট!

হুমকির পরই ফাঁস হলো জ্যাকুলিন-সুকেশের চ্যাট!

ফের খবরের শিরোনামে বলিউড জ্যাকুলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখর। কিছু দিন আগেই সুকেশ হুমকি দিয়েছিলেন যে, তিনি জ্যাকুলিনের বিরুদ্ধে একাধিক তথ্য প্রকাশ্যে নিয়ে আসবেন। তার পর কয়েক দিন কাটতে না কাটতেই সত্যি তার এবং জ্যাকুলিনের হোয়াটসঅ্যাপ চ্যাটের ছবি প্রকাশ্যে এলো। 

যদিও দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং এবং তিহার জেলে একটি অভিযোগ করা হয়েছে, সুকেশের এভাবে বেআইনি পদ্ধতিতে ফোন ব্যবহার নিয়ে।

সূত্রের খবর অনুযায়ী, চলতি বছরের জুন মাসে সুকেশ ও জ্যাকুলিনের মধ্যে কী কথা হয়েছে হোয়াটসঅ্যাপে, সেটির ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেছে যে, সুকেশ অভিনেত্রীকে কোর্টে একটি কালো পোশাক পরে আসতে বলেছেন। এ ছাড়া বেশ কিছু ভয়েস মেসেজ রয়েছে তাদের চ্যাটে, যেখানে সুকেশ তার মনে থাকা অভিনেত্রীর জন্য ভালোবাসার কথা ব্যক্ত করেছেন।

সূত্রের তরফে আরও জানানো হয়, অভিনেত্রী যখন তার মেসেজের উত্তর দেওয়া বন্ধ করে দেন, তখন তিনি তাকে ওয়েবএক্সের চ্যাট রুমে মেসেজ পাঠাতেন কেস চলাকালীন। অভিনেত্রী তার নির্দেশ ফলো না করলে যারপরনাই ক্ষেপে যেতেন এই ২০০ কোটি টাকা তছরুপের কেসের মূল অভিযুক্ত।

গত সপ্তাহেই সুকেশ জানিয়েছিলেন তার কাছে এমন কিছু প্রমাণ আছে জ্যাকুলিনের বিরুদ্ধে, যা এখনো কেউ দেখেননি। তিনি সেগুলো প্রকাশ্যে আনবেন বলেও হুমকি দেন। সুকেশ এই কথা প্রকাশ্যে আসার পরই দিল্লি পাতিয়ালায় দ্বারস্থ হন জ্যাকুলিন ফার্নান্দেজ। সেখানে গিয়ে তিনি ম্যান্ডলি জেলার সুপার দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স শাখায় গিয়ে আবেদন জানান যে, তারা যেন সুকেশকে আর কোনো চিঠি প্রকাশ করতে বা স্টেটমেন্ট দিতে না দেন। 

আরও পড়ুন: 

তার মতে, সুকেশের গত ১৫ অক্টোবর লেখা চিঠির বয়ান অত্যন্ত আপত্তিকর। তার পরই ঘটল এ ঘটনা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *