Home / Entertainment / ‘মিতিন মাসি’ হয়ে ফের পর্দায় ফিরছেন কোয়েল

‘মিতিন মাসি’ হয়ে ফের পর্দায় ফিরছেন কোয়েল

গোয়েন্দা গল্প ‘মিতিন মাসি’র সিক্যুয়েল নিয়ে দুবছর পর পর্দায় ফিরছেন পশ্চিমবঙ্গের কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক।

rnrn

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিক্যুয়েলে নাম ‘জঙ্গলে মিতিন মাসি’। প্রয়াত লেখক সুচিত্রা ভট্টাচার্যের গল্প থেকে সিনেমাটি পর্দায় আনছেন নির্মিতা অরিন্দম শীল। এরইমধ্যে এর একটি মোশন পোস্টার প্রকাশ হয়েছে। 

rnrn

নির্মাতা অরিন্দম শীল ২০১৯ সালে ‘মিতিন মাসি’ নিয়ে সিনেমা বানান। যেখানে গৃহিনী কোয়েলকে প্রাইভেট ডিটেকটিভ প্রজ্ঞা পারমিতার ভূমিকায় দেখা গিয়েছিল ।

rnrn

এ বিষয়ে অরিন্দম শীল বলেন, এবারেও দুর্দান্ত কিছু তৈরি করতে চাই। দর্শকদের আকৃষ্ট করতে যা যা দরকার করা হবে। ইতোমধ্যে অনেকগুলি ওটিটি প্লাটফর্ম সিনেমাটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। 

rnrn

শিগগিরই সিনেমার শুটিং শুরু হতে চলেছে জানিয়ে শীল বলেছেন, চলতি বছরে দুর্গাপূজায় সিনেমা মুক্তির পরিকল্পনা ধরে তিনি এগোচ্ছেন। 

rnrn

কোয়েলকে ২০২১ সালে শেষ দেখা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘বনি’ সিনেমায়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *