Home / Entertainment / আলিয়াকে বিয়ের পরও যে আফসোস রয়ে গেছে রণবীরের!

আলিয়াকে বিয়ের পরও যে আফসোস রয়ে গেছে রণবীরের!

গত বছর এপ্রিল মাসে ঘটা করেই গাঁটছড়া বেঁধেছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট। মুম্বাইয়ের নিজ বাড়ির বারান্দায় চার হাত এক হয়েছিল তাদের। তবে বিয়ের পরিকল্পনায় নাকি ছিল অন্য কিছু। এখনো সেই আফসোস রয়ে গেছে রণবীরের মনে।

জানা গেছে, বিয়ের আগে বছর পাঁচেক প্রেম করেন রণবীর-আলিয়া। সাধারণত গাঁটছড়া বাঁধার জন্য বিদেশের কোনো এক সুন্দর জায়গাকেই বেছে নেন বলিউড তারকারা। আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন তার প্রমাণ। যদিও দেশের মাটিতেও ‘ডেস্টিনেশন ওয়েডিং’ আয়োজন করেছেন প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ, কিয়ারা আদভানির মতো নায়িকারা। 

তবে তাদের সবার থেকে আলাদা আলিয়া ও রণবীর। মুম্বাইয়ে নিজেদের বাড়ির বারান্দাতেই সাত পাক ঘুরেছিলেন যুগল। তবে রণবীরের মনে নাকি এখনো তা নিয়ে আফসোস রয়ে গেছে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, ‘অ্যানিমেল’ ছবিতে যেভাবে তার চরিত্রের বিয়ে হয় রাশমিকার চরিত্রের সঙ্গে, ঠিক সেভাবেই আলিয়াকে বিয়ে করার ইচ্ছা ছিল তার। 

প্রসঙ্গত, ‘অ্যানিমেল’ ছবির ‘হুয়া ম্যাঁয়’ গানে দেখা যায়, ব্যক্তিগত বিমানে রাশমিকাকে পাহাড়ে নিয়ে যান রণবীর। সেখানে গিয়ে এক মন্দিরের সামনে সাত পাক ঘোরেন তারা। 

আরও পড়ুন: 

রণবীরের কথায়, ‘পাহাড়ে বিয়ে করার বিষয়টা খুব রোমান্টিক। আমার মনে হয় আমি আর আলিয়া ওইভাবে বিয়ে করলে আলিয়াও খুব খুশি হতো।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *