Home / Entertainment / শাকিবের নায়িকা হওয়ার ইচ্ছা নাবিলার

শাকিবের নায়িকা হওয়ার ইচ্ছা নাবিলার

সরকারি অনুদানে নির্মিতব্য ‘যুদ্ধজীবন’ চলচ্চিত্রে চিত্রনায়ক ফেরদৌস আহমেদের সঙ্গে বড়পর্দায় অভিষেক হতে চলেছে অভিনেত্রী নাবিলা বিনতে ইসলামের।  তবে পরের সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চান  তিনি।

সিনেমায় অভিষেক এবং অভিনয় দক্ষতাসহ নানা বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নাবিলা। তিনি বলেন, ছোটবেলায় মানুষ স্কুলে পড়ার পাশাপাশি যেমন গান ও নাচের স্কুলে যায়, আমি যেতাম অভিনয়ের ক্লাসে। সেই গ্রুপ থেকে নানা সময় বিভিন্ন মঞ্চে বা কম্পিটিশনে গিয়েছি। পারফরম করেছি। পরে ছোটপর্দার মাধ্যমে মিডিয়ায় আসি। মাঝামাঝি সময়ে ওরকমভাবে কোনো থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম না।

ফেরদৌসের অভিনয়ের বিষয়ে তিনি বলেন, ‘যুদ্ধজীবন’ সিনেমায় কাজের আগে ফেরদৌস ভাইয়ের সঙ্গে আমার কখনই একসঙ্গে কাজ করা হয়নি। কিন্তু আমার শোতে তিনি এসেছিলেন কয়েক দিন আগে। এভাবে অল্প পরিচয় ছিল। অনেক বেশি পরিচয় আগে থেকে ছিল না। তবে পরবর্তী সিনেমায় শাকিব খানের সঙ্গে করতে চাই।

এদিকে গত ৫ নভেম্বর রাতে আংটি হাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন নাবিলা। ছবিটি পোস্ট করার পর অনেকের ধারণা, নাবিলার বাগদান সম্পন্ন হয়েছে। আবার অনেকে মনে করছেন, এটি কোনো নাটকের দৃশ্য।

আরও পড়ুন: 

তবে অভিনেত্রী নাবিলা জানান, পারিবারিকভাবে এটা বলতে নিষেধ আছে। তাই এর উত্তর জানতে হলে আরও অপেক্ষা করতে হবে। 

নাবিলা ইসলামের জন্ম চট্টগ্রামে। পৈতৃক নিবাস সেখানেই। এমবিএ করছেন নর্থসাউথ ইউনিভার্সিটিতে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *