Home / Entertainment / সাবেক প্রেমিকের সঙ্গে স্ত্রীকে কেমন লাগল জানালেন ক্যাটরিনার স্বামী

সাবেক প্রেমিকের সঙ্গে স্ত্রীকে কেমন লাগল জানালেন ক্যাটরিনার স্বামী

দীপাবলির দিন মুক্তি পেল ‘টাইগার ৩’। এই ছবিতে বড়পর্দায় প্রত্যাবর্তন হলো টাইগার-জোয়া জুটির। একটা সময় ক্যাটরিনা কাইফ ও সালমান খানের সম্পর্কের চর্চা ছিল সর্বত্র। সালমানের হাত ধরেই বলিউডে নাকি জায়গা পাকাপোক্ত করেছেন ক্যাটরিনা, এমন নানা গুঞ্জন ছিল। তবে অভিনেতার বদমেজাজের কারণেই নাকি ভাঙে সম্পর্ক। শেষে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে ঘর বাঁধেন ক্যাটরিনা। 

কিন্তু এই ছবিতে ফের জুটি বাঁধেন এই প্রাক্তন যুগল। ছবিতে ক্যাটরিনা-সালমানের অ্যাকশন থেকে রোম্যান্স— সবই রয়েছে ভরপুর। প্রথম দিনই এই ছবি দেখে ফেললেন ক্যাটরিনার স্বামী ভিকি। বড়পর্দায় স্ত্রী ক্যাটরিনা ও তার সাবেকের যুগলবন্দি কেমন লাগল, তা জানালেন তিনি!

সামাজিক মাধ্যমের পাতায় ছবির পোস্টার দিয়ে ভিকি লেখেন, সত্যি বলতে ‘টাইগার-৩’ প্রকৃত অর্থেই ২০২৩-এর দীপাবলির উপহার। কী দুর্দান্ত লাগল, জোয়া, টাইগার ও আতিশকে। যশরাজের গোটা টিমকে অনেক শুভেচ্ছা। 

এমনিতেই ক্যাটরিনার মতো এত বড় তারকাকে বিয়ে করে তিনি যে আপ্লুত, তা কয়েকবার নিজেই জানিয়েছেন অভিনেতা। অন্যদিকে ভিকিকে পছন্দ করেন সালমান নিজেই। যদিও ক্যাটরিনার আগের প্রেমিকদের সঙ্গে তেমন ভালো সম্পর্ক না থাকলেও, ভিকিকে যে তার পছন্দ, ক্যাটরিনার সঙ্গে তার বিয়ের পর বিভিন্ন সময় নিজেই স্বীকার করেছেন ভাইজান। 

আরও পড়ুন: 

তাই তাদের মধ্যে সম্পর্ক জটিল নয়, বরং বেশ সহজই রয়েছে ক্যাটরিনার বিয়ের পরও। তাই বড়পর্দায় স্ত্রী ক্যাটরিনার সঙ্গে সালমানের যুগলবন্দি এবং খলনায়ক ইমরান হাশমিকে যে পছন্দ হয়েছে, সে কথা জানান ভিকি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *