Home / Entertainment / জীবনসঙ্গী হিসেবে যেমন ছেলে পছন্দ ইধিকা পালের

জীবনসঙ্গী হিসেবে যেমন ছেলে পছন্দ ইধিকা পালের

বাংলাদেশে এসে ব্যস্ত হয়ে পড়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। যিনি শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় কাজ করে এ দেশে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। 

সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে একটি বিউটি ট্রিটমেন্টের শোরুম উদ্বোধন করেন ইধিকা। এর পর ফরিদপুরে নাকি একটি তথ্যচিত্র শুটিংয়েও অংশ নিয়েছেন।

এরই মধ্যে রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন ইধিকা পাল। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় প্রেম করছেন কিনা?

জবাবে এ নায়িকা জানান, ‘আমার জীবনে এখনো কেউ আসেনি। এলে ঘোষণা করব। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি বলে হয়তো মাথায় আসেনি।’

জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষ চান জানিয়ে ইধিকা বলেন, ‘আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক, ভালো মানুষ- ভালো হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক।’

এদিকে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয়ের পর বাংলাদেশি বেশ কিছু সিনেমায় কাজের বিষয়ে কথা চলছে ইধিকার। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *