Home / Entertainment / টাইগার থ্রি: সালমান ও ক্যাটরিনা কত পারিশ্রমিক নিয়েছেন

টাইগার থ্রি: সালমান ও ক্যাটরিনা কত পারিশ্রমিক নিয়েছেন

একদিন পরই বড়পর্দায় মুক্তি পাচ্ছে সালমানের ‘টাইগার ৩’। অপেক্ষা আর উত্তেজনায় কাটছে সালমান ভক্তদের দিন-রাত। এর আগে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সব ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। আর তাই এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিকুয়েলকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। 

‘টাইগার ৩’-তে সালমান ছাড়া আছেন ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি, রেবতী, আশুতোষ রানাসহ অনেকে। মনীশ শর্মা পরিচালিত এ সিনেমার জন্য সালমান, ক্যাটরিনা, ইমরান ছাড়া বাকিরা কত পারিশ্রমিক নিয়েছেন, তা জেনে নেওয়া যাক।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার ৩’ সিনেমার অগ্রিম বুকিং ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে। অগ্রিম বুকিংয়ের দাপট দেখে সবাই ধরেই নিয়েছেন, ভাইজানের এই ছবি বক্স অফিসে নতুন ইতিহাস রচনা করবে। 

এই অ্যাকশন–থ্রিলারধর্মী ছবিটির ইতোমধ্যে ২ লাখ ২৭ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। অগ্রিম বুকিংয়ে ‘টাইগার ৩’ এখন পর্যন্ত ৬ দশমিক ৪৮ কোটি আয় করেছে।

 ‘টাইগার ৩’ ছবিতে সালমান খানকে অবিনাশ সিং রাঠোরের চরিত্রে দেখা যাবে। পর্দায় অবিনাশ হয়ে উঠতে ভাইজান ১০০ কোটি রুপির বেশি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।

ক্যাটরিনা কাইফকে এ ছবিতে দেখা যাবে জোয়া হুমাইমি সিং রাঠোরের ভূমিকায়। মনীশের ছবিতে ক্যাটকে সালমানের সঙ্গে পাল্লা দিয়ে দুরন্ত অ্যাকশন করতে দেখা যাবে। তবে ক্যাটরিনা নিয়েছেন ১০ কোটি রুপি।

স্পাই ইউনিভার্সের খলনায়কের ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা ইমরান হাশমিকে। তার অভিনীত চরিত্রের নাম আতীশ রেহমান। তিনি নিয়েছেন সাত-আট কোটি রুপি।

ট্রেলারেই খলনায়কের ভূমিকায় সবার নজর কেড়েছেন ইমরান। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তথা পরিচালক রেবতীকে। 

কর্নেল সুনীল লুথরার চরিত্রে আসতে চলেছেন বলিউডের অত্যন্ত প্রভাবশালী অভিনেতা আশুতোষ রানা। এজন্য তিনি দর হেঁকেছেন ৬০ লাখ রুপি। গোপী আর্যর ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা রণবীর শৌরী। এ চরিত্রে অভিনয় করে তার পকেটে গেছে ৫০ লাখ রুপি। 

শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে অভিনয় করে অভিনেত্রী ঋদ্ধি ডোগরা দারুণভাবে চর্চায় উঠে এসেছিলেন। সালমানের এ সিনেমায়ও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এখানে ঋদ্ধির পারিশ্রমিকের অঙ্ক ৩০ লাখ রুপি। অভিনেতা বিশাল জেঠওয়া নিয়েছেন ২০ লাখ।
 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *