Home / Entertainment / চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুরে সোহেল রানা

চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুরে সোহেল রানা

গত বছরের শেষের দিকে চোখের অপারেশনের জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন মুক্তিযোদ্ধা, পরিচালক ও অভিনেতা সোহেল রানা। 

rnrn

এর আগে দেশের একটি হাসপাতালে তার চোখে ভুল অপারেশন করা হয়। পরে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। 

rnrn

সেখান থেকে চিকিৎসা নেওয়ার পর চোখের অবস্থা কিছুটা ভালো হয়। তবে পুরোপুরি সেরে ওঠেননি। তাই ফলোআপ চিকিৎসার জন্য গত ১৬ এপ্রিল আবারও সিঙ্গাপুর গিয়েছেন এ অভিনেতা। 

rnrn

যাওয়ার আগে যুগান্তরকে বলেছেন, ‘চোখের সমস্যাটা এখনো পুরোপুরি সমাধান হয়নি। তাই আবারও সিঙ্গাপুর যেতে হচ্ছে। হয়তো ঈদের পর দেশে ফিরব। সবার কাছে দোয়া চাই যাতে সুস্থ হয়ে দেশের ফিরতে পারি। সবার জন্য আমিও দোয়া করি যেন দেশবাসী ভালো থাকে।’

বিনোদন প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *