Home / Entertainment / রাঘব না পরিণীতি, প্রেম আগে নিবেদন করেছিলেন কে?

রাঘব না পরিণীতি, প্রেম আগে নিবেদন করেছিলেন কে?

রাজস্থানের উদয়পুরে তাজ লীলা প্যালেসে গত ২৪ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে আলোচিত জুটি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার বিয়ের আনুষ্ঠানিকতা। বলিউড ও রাজনৈতিক জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন বিয়েতে। 

পরিণীতি চোপড়া এখন চাড্ডা পরিবারের সদস্য। বিয়ের পর পরিণীতি চোপড়াকে সাদরে স্বাগত জানায় রাঘবের পরিবার। অভিনেত্রীর শ্বশুরবাড়ি প্রবেশের ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা গেছে, পরিণীতির শাশুড়ি তার নতুন পুত্রবধূর জন্য বিশেষ ব্যবস্থা করেছেন। 

রাঘব-পরিণীতির জন্য সারপ্রাইজ ঢোল-বাজনার পরিকল্পনা করেছিল চাড্ডা পরিবার। এ সময় নবদম্পতির ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজনরাও উপস্থিত ছিলেন। 

পরিণীতি চোপড়াকে স্বাগত জানাতে মিষ্টি বিতরণ এবং সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়েছিল। এছাড়া রাঘব চাড্ডা এবং পরিণীতির জন্য মজার খেলার আয়োজন করা হয়েছিল। দুজনের মধ্যে রিং-ফাইন্ডিং গেম এবং প্রশ্ন-উত্তর রাউন্ড ছিল, পরিণীতি এবং রাঘব দারুণ উপভোগ করেছিলেন। 

যখন সবাই জিজ্ঞাসা করেছিল- কে প্রথমে বলেছিল আমি তোমাকে ভালোবাসি? পরিণীতি চোপড়া নিজের দিকে ইঙ্গিত করেছিলেন অর্থাৎ তিনিই প্রথমে রাঘবকে প্রস্তাব করেছিলেন। 

তবে একসময় এই রাজনীতিবিদ দেখলেই নাক সিঁটকাতেন নায়িকা। কিন্তু সেই রাজনীতিবিদ রাঘবের সঙ্গেই শেষমেশ গাঁটছড়া বাঁধলেন। 

সিদ্ধার্থ মালহোত্রের সঙ্গে একটি ছবির প্রচারে এসে পরিণীতির সাফ কথা ছিল, বিয়ের ব্যাপারে রাজনীতিবিদ কখনওই তার প্রথম পছন্দ হতে পারেন না। একজন সঙ্গীর মধ্যে কী দেখতে চান তিনি, খোলাখুলি বলেছিলেন সে কথাও। সেই সময় ইঙ্গিত দিয়েছিলেন হলিউড তারকাও হতে পারে তার জীবনসঙ্গী, তবে রাজনীতিবিদ একেবারেই না। কিন্তু সেই রাঘবেই মজলেন পরিণীতি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *