Home / Entertainment / ক্যাটরিনা-আলিয়ার পর বিয়ের পিঁড়িতে হুমা কুরেশি?

ক্যাটরিনা-আলিয়ার পর বিয়ের পিঁড়িতে হুমা কুরেশি?

বলিউডে চলছে বিয়ের ধুম। ক্যাটরিনা কাইফ-আলিয়া ভাটের মতো ক্রাশ বিয়ের পিঁড়িয়ে বসেছেন সম্প্রতি। এখন আলোচায় হুমা কুরেশি।

rnrn

আর কয়েক মাস বাদে ৩৭ বছরে পা রাখবেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। বিয়ে নিয়ে নতুন পরিকল্পনার বিষয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী। শুধু তাই নয়, সম্প্রতি হুমাকে দেখা গেছে লস অ্যাঞ্জেলেসের ফ্যাশন সপ্তাহে। এ নিয়ে অনুরাগীদের মধ্যে বিয়ের গুঞ্জন শুরু হয়েছে।

rnrn

সম্প্রতি অভিনেত্রী হুমা কুরেশি তার বিয়ের পরিকল্পনা সামনে এনেছেন। সাফ জানিয়েছেন, বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো নেই এবং সঠিক ব্যক্তির জন্য অপেক্ষা করবেন এবং তার পরে বিয়ে করবেন। আমি বিয়ে তখন করব, যখন আমি কারও প্রেমে পড়ব। যখন আমার সেই ব্যক্তির সঙ্গে দেখা হবে বুঝব সেটিই সঠিক সময়। কবে বিয়ে করব— এমন প্রশ্ন করে আমাকে বিব্রত না করার জন্য অনুরোধ করছি।

rnrn

তিনি বলেন, আমি বিয়ে করার চাপও অনুভব করি না। অন্যরা চাপ অনুভব করে, যার কারণে বিয়ে করে নিচ্ছে। সাফ জানান হুমা।

rnrn

তবে শোনা যায়, বলিউডের চিত্রনাট্যকার মুদস্সর আজিজের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হুমার। প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর গত বছর দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। এ নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল অনুরাগীদের মধ্যে। এদিকে মুদস্সরের সঙ্গে সম্পর্ক ছিল সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনেরও।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *