Home / Entertainment / জীবনসঙ্গী খুঁজছেন কৃতি, ছেলের থাকতে হবে যেসব যোগ্যতা

জীবনসঙ্গী খুঁজছেন কৃতি, ছেলের থাকতে হবে যেসব যোগ্যতা

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন জীবনসঙ্গী খুঁজছেন। ‘বাহুবলী’খ্যাত দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর তিনি নতুন সঙ্গী খুঁজছেন। এখন কোনো প্রেমিক নেই তার জীবনে। তবে কৃতির ভাষ্য— আপাতত তিনি সিঙ্গেল। তার কাছে এ মুহূর্তে ক্যারিয়ারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা নিজেই বলেছেন কৃতি। সঙ্গে জানিয়েছেন, জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে তার পছন্দ।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘আমার আপাতত কোনো সঙ্গী নেই। তবে জীবনে একজনকে অবশ্যই প্রয়োজন। তাকে সৎ হতে হবে, ভালো মানুষ হতে হবে। আমার এমন সঙ্গী চাই, যে আমাকে অনুপ্রেরণা জোগাবে। আর অবশ্যই আমার থেকে লম্বা হতে হবে।’

এদিকে আপাতত কৃতি এখন ব্যস্ত ‘দ্য ক্রু’ সিনেমার শুটিংয়ে। এতে কৃতি সঙ্গে পাশাপাশি দেখা যাবে কারিনা কাপুর, টাবু ও দিলজিৎ দোসাঞ্জ।

বলিউডে পা দেওয়ার পর টাইগার শ্রফের সঙ্গে নাম জুড়েছিল কৃতির। একসময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও প্রেমের বন্ধনে ছিলেন তিনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *