Home / Entertainment / এ ক্ষতি মেনে নেওয়া আমার পক্ষে সহজ নয়: তানজিন তিশা

এ ক্ষতি মেনে নেওয়া আমার পক্ষে সহজ নয়: তানজিন তিশা

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার রাতে একটি ড্রাম ট্রাক তার গাড়িকে ধাক্কা দেয়। তখন গাড়ির ভেতরে ছিলেন অভিনেত্রী। তবে তার গুরুতর কিছুই হয়নি। 

শুক্রবার ফেসবুক ভেরিফায়েড পেইজে দুর্ঘটনার শিকার গাড়িটির একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন এ অভিনেত্রী। ছবিতে দেখা যায়, ড্রাম ট্রাকের ধাক্কায় গাড়িটির সামনের দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কোথায় এবং কীভাবে এ দুর্ঘটনা হয়েছে, তা জানাননি তিনি।

আরও পড়ুন: পরীমনির সাবেক স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ জনপ্রিয় চিত্রনায়িকার

এ অভিনেত্রী বলেন, ‘গত রাতটি ছিল আমার জন্য অবিস্মরণীয় এক রাত। সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম আমি। একটি ড্রাম ট্রাক আমার গাড়িটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় আমার গাড়ি। এ গাড়িটি আমার খুবই প্রিয়। কেননা, খুবই কষ্টার্জিত অর্থে গাড়িটি কিনেছি আমি। গাড়ির এ ক্ষতি মেনে নেওয়া আমার পক্ষে সহজ নয়। তবুও আলহামদুলিল্লাহ।’

এর পরই শোবিজের এ তারকা নিজের শারীরিক অবস্থা জানিয়ে লেখেন, ‘আমি কিছুটা আঘাত পেয়েছি। তবে এখন ঠিক আছি। এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। এছাড়া যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন―তাদের সবাইকে ধন্যবাদ।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *