
‘সেলিব্রিটি ক্রিকেট লীগ’ বৃহস্পতিবার থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে। সে খেলায় অংশ নেন চিত্রনায়িকা শিরিন শিলা। জি নেক্সটের আয়োজনে লীগটি অনুষ্ঠিত হচ্ছে।
খেলা শেষে গণমাধ্যমে মুখোমুখি হন চিত্রনায়িকা শিরিন শিলা। সেখানে তামিম ইস্যু নিয়ে কথা বলেন।
আরও পড়ুন
এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, তামিম ইকবাল বিশ্বকাপে বাদ যাওয়াতে অনেকে মন খারাপ করেছে, আপনার কি মন খারাপ হয়েছে?
প্রশ্নোত্তরে এ চিত্রনায়িকা বলেন, হ্যাঁ, অবশ্যই মন খারাপ হয়েছে। আমার সে পছন্দের খেলোয়াড় ছিল। কারণ তামিম ইকবালের জার্সি নম্বর ২৮, আমারও জার্সি নম্বর ২৮। সেলিব্রিটি ক্রিকেট লীগে তাকে ফলো করে জার্সি নম্বর নিয়েছি।
যখন আমি জানতে পারলাম যে তামিম ইকবাল খেলছে না, তখন আমার কাছে খুব খারাপ লেগেছে। কেননা, সে হচ্ছে বাংলাদেশের একজন লিজেন্ড প্লেয়ার। অনেক ভালো খেলে। আমি তার ফ্যান। তাকে বিশ্বকাপে দেখব না এটি খুবই দুঃখজনক।
এই সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে খেলছেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে ১০-১৫ জন খেলোয়াড় আছে। প্রতি দলে নারী-পুরুষ তারকা অংশ নিয়েছেন।
দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন— গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।
জানা গেছে, গিয়াসউদ্দিন সেলিমের দলে খেলছেন শ্যামল মাওলা ও মৌসুমী হামিদ। সালাহউদ্দিন লাভলুর দলে খেলছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, বাপ্পী চৌধুরী, নিলয় আলমগীর, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, নির্মাতা তুহিন হোসেনসহ আরও অনেকে। নির্মাতা শিহাব শাহীনের দলে খেলতে পারেন আরফিন শুভ, মিথিলা ও সাফা কবির।
বিনোদন ডেস্ক





