Home / Entertainment / এবার কলকাতার সিনেমায় দেখা যাবে অপূর্বকে 

এবার কলকাতার সিনেমায় দেখা যাবে অপূর্বকে 

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন অসংখ্য নাটক, টেলিফিল্ম এমনকি ওটিটিতেও। 

তবে এবার দেশের সীমানা পেরিয়ে কলকাতার সিনেমায় দেখা যাবে ‘বড় ছেলে’খ্যাত এ তারকাকে। 

আরও পড়ুন 

জানা গেছে, ‘চালচিত্র’ নামে একটি সিনেমায় যুক্ত হয়েছেন অপূর্ব। সিনেমাটি নির্মাণ করছেন প্রতিম ডি গুপ্ত। 

গতকাল কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন্স, তাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে এ সিনেমার ঘোষণা দেয়। এতে অপূর্বের সঙ্গে দেখা যাবে রাইমা সেন, টোটা রায় চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীর মতো শিল্পীদের। 

এদিকে, সিনেমাটি প্রসঙ্গে অপূর্ব জানান, ‘গল্প পছন্দ হয়েছে বলেই কাজটি করছি। সেই সঙ্গে নির্মাতা-প্রযোজক ও কুশলী মিলিয়ে টিমওয়ার্ক নিয়েও আমি সন্তুষ্ট।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *