Home / Entertainment / ‘আমি তোর কোনো ক্ষতি হতে দেব না’, কাকে বললেন আলিয়া

‘আমি তোর কোনো ক্ষতি হতে দেব না’, কাকে বললেন আলিয়া

‘রকি অর রানি কি প্রেম কাহানি’র পর ফের একবার করণ জোহরের সঙ্গে ছবিতে কাজ করতে চলেছেন আলিয়া ভাট। যদিও এই ছবির পরিচালক ভাসান বালা, তবে প্রযোজনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। 

মঙ্গলবার করণ নিজেই ‘জিগরা’র ফার্স্টলুক টিজার পোস্ট করেছেন।

‘জিগরা’ টিজার ভিডিওর শুরুটা হয় জিকে চেস্টারটনের একটি উদ্ধৃতি দিয়ে। যেখানে লেখা ‘সাহসের প্যারাডক্স হলো যে এটিকে ধরে রাখার জন্য একজনকে অবশ্যই জীবনের প্রতি একটু উদাসীন হতে হবে’। 

এর পরই আলিয়াকে পিঠে ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাস্তাটা দেখে মনে হয়, সেটা জাপানের রাস্তা। ভয়েস ওভারে আলিয়াকে বলতে শোনা যায়, ‘দেখ, দেখ আমায়, তুই আমার দেওয়া রাখি পরিস না! তুই আমার নিরাপত্তায় রয়েছিস, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। কোনো দিনও না ’। সম্ভবত নিজের ছোট ভাইয়ের উদ্দেশ্যেই এ কথাগুলো বলেছেন আলিয়া।

টিজার ভিডিওটি পোস্ট করে করণ লিখেছেন, ‘আমার #জিগরা, আলিয়া ভাটের প্রত্যাবর্তন। অটুট ভালোবাসা আর অদম্য সাহসের গল্প বলবে ভাসান বালা পরিচালিত এই ছবি।’

প্রসঙ্গত পরিচালক ভাসান বালা বরাবরই স্বতন্ত্র, অন্যধারার গল্প বলার জন্য পরিচিত। ‘জিগরা’ তেমনই কোনো গল্প হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই ছবিতে আলিয়ার ভূমিকাও বেশ চ্যালেঞ্জিং বলেই জানা যাচ্ছে। 

এদিকে ক্যারিয়ারের দিক থেকে সম্প্রতি হলিউডেও পা রেখেছেন আলিয়া। মুক্তি পেয়েছে আলিয়ার প্রথম হলিউড ফিল্ম ‘হার্ট অফ স্টোন’।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *