Home / Entertainment / ২২ বছর পর একসঙ্গে আফজাল-মিমি

২২ বছর পর একসঙ্গে আফজাল-মিমি

দেশের নাট্যাঙ্গনের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমি। সর্বশেষ ২২ বছর আগে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ভোকাট্টা’ নামে একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। এরপর দীর্ঘসময় মিডিয়ায় কাজ করলেও একসঙ্গে আর দেখা যায়নি। 

rnrn

এবার সেই খরা কাটছে। ঈদের জন্য নির্মিত একটি টেলিফিল্মে ফের একসঙ্গে অভিনয় করেছেন এ দুই অভিনয়শিল্পী। নাম ‘মহাকালের ঠিক মধ্যিখানে’। 

rnrn

এটি রচনা করেছেন ফারিয়া হোসেন এবং পরিচালনা করেছেন আরিফ খান। এরই মধ্যে টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজও শেষ হয়েছে। আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য এটি নির্মিত হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। 

rnrn

এতে অভিনয় প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘যতদূর মনে পড়ে আজ থেকে বাইশ বছরেরও বেশি সময় আগে মিমির সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলাম। এ টেলিফিল্মের গল্প একেবারেই আলাদা। যেহেতু দীর্ঘদিন পর আমি আর মিমি অভিনয় করেছি, তাই আমাদের মধ্যে আলাদা রকমের ভালোলাগা ছিল। দুজনের চরিত্রই ভীষণ ইমোশনাল। গল্প এগিয়ে যায় দুই চরিত্রের সন্তান নিয়ে। খুব আবেগপ্রবণ গল্প বলেই আমার কাছে মনে হয়েছে যে, এটি অন্যসব গল্পের মতো নয়। যে কারণে এতে অভিনয় করা।’ 

rnrn

আফসানা মিমি বলেন, ‘আফজাল ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি, এতটুকু বলাই আসলে যথেষ্ট। আজ থেকে ২২ বছরেরও আগে যখন ভোকাট্টা নাটকে অভিনয় করেছিলাম তখন ভয় পেতাম, কেন ভয় পেতাম জানি না। আর এখন আফজাল ভাইকে বুঝে যেহেতু কাজ করেছি, ভালো না করতে পারার একটা ভয় ছিল। তবে এটা সত্যি, যখন আমাকে আরিফ (নির্মাতা) প্রস্তাব দেয়, তখন দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ ছিল না। এ টেলিফিল্মে কাজ করে যদি অভিজ্ঞতার কথা বলতে হয় তাহলে বলব রিহার্সেল করতে গিয়ে আমাকে স্ক্রিপ্টটি আফজাল ভাই নিজ হাতে গুছিয়ে দিয়েছিলেন, এটাই অনেক বড় প্রাপ্তি। আর বড় মাপের মানুষ যে সবার আপন হয় তা এ ইউনিটেও বুঝেছি আফজাল ভাইকে দেখে।’ 

rnrn

এদিকে ঈদে চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’-এ ‘আফজাল হোসেন ও তার নায়িকারা’ প্রচার হবে আটটি পর্বে। এতে আফজাল হোসেনের অভিনয় জীবনের ৩৫ জন নায়িকা অংশ নিয়েছেন।

বিনোদন প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *