Home / Entertainment / বাচ্চা বলে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল: শেহনাজ গিল

বাচ্চা বলে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল: শেহনাজ গিল

ক্যারিয়ারের শুরুর দিকের একটা ঘটনা শেয়ার করে বলিউড অভিনেত্রী শেহনাজ গিল বলেন, আমার জীবনের প্রথম মিউজিক ভিডিওর কথা আমার মনে আছে। আমাকে সেই মিউজিক ভিডিও থেকে বাদ দেওয়া হয়েছিল। বাচ্চা বলে আমাকে রীতিমতো তাড়িয়ে দেওয়া হয়েছিল। তখন আমি খুব কেঁদেছিলাম। আমার মা তখন আমায় সান্ত্বনা দিয়ে বলেছিলেন, একদিন আমি সালমান খানের ছবিতে কাজ করব। সালমান স্যার আমাকে এই সুযোগ দিয়ে প্রমাণ করলেন যে মায়ের কথা সত্য হয়। তাই আজ আমি এখানে দাঁড়িয়ে।

rnrn

বলিউড সুপারস্টার সালমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির অন্যতম মূল চরিত্রে আছেন এই পাঞ্জাবি কন্যা। 

rnrn

গত সোমবার মুম্বাইয়ে হয়ে গেল এ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠান। অনুষ্ঠানে সালমান খান ছাড়া উপস্থিত ছিলেন ছবির নায়িকা পূজা হেগড়ে, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, জসসি গিল, পলক তিওয়ারি প্রমুখ।

rnrn

সালমান খানের সঙ্গে কাজ করতে কতটা নার্ভাস ছিলেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেহনাজ বলেন, এমনিতে আমি কখনো নার্ভাস হই না। নার্ভাস হওয়া আমার ধাতে নেই। তবে সালমান স্যার সামনে থাকলে কী হয়, তা তো সবারই জানা।

rnrn

নিজেকে বড় পর্দায় দেখার অনুভূতি প্রসঙ্গে শেহনাজ বলেন, ‘নিজেকে দেখে তো দারুণ লাগছে। আসলে আমি নিজেকে ভালোবাসি। আর সবার আগে নিজেকে ভালোবাসা জরুরি বলে মনে করি। আর তারপর সালমান স্যার আর বাকি সবাইকে ভালোবাসি। এই মঞ্চে এত বড় বড় মানুষের মধ্যে দাঁড়াতে পেরে দারুণ লাগছে। আর তারা প্রত্যেকে জীবনে সফল। সালমান স্যারের পেছনের সারিতে দাঁড়াতে পেরে আমি গর্বিত। তার সঙ্গে কাজ করে আমি দারুণ খুশি। আর এই সবকিছুর জন্য সালমান স্যারকে আমি ধন্যবাদ জানাতে চাই।

rnrn

‘বিগ বস ১৩’ থেকে শেহনাজের ক্যারিয়ার নতুন দিকে মোড় নেয়। এই ‘বিতর্কিত’ রিয়েলিটির শোর আসর থেকেই টেলিভিশন তারকা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে শেহনাজের বন্ধুত্ব শুরু। পরে সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে দারুণভাবে ভেঙে পড়েন শেহনাজ। তারপর ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *