Home / Entertainment / যে কারণে ভেঙে যাচ্ছে জোনাস-সোফির সংসার

যে কারণে ভেঙে যাচ্ছে জোনাস-সোফির সংসার

হলিউড তারকা দম্পতি জো জোনাস ও সোফি টার্নারের সংসার ভাঙে যাচ্ছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মায়ামির একটি আদালতে সোফির বিরুদ্ধে বিচ্ছেদের আবেদন করেছেন জো। 

বিচ্ছেদের আবেদনের নথিতে বলা হয়েছে, দুজনের সম্পর্ক আর জোড়া লাগার অবস্থায় নেই। বিচ্ছেদ নিয়ে জো বা সোফির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। খবর পিপলডটকমের।

‘গ্রেম অব থ্রোনস’ দিয়ে সমগ্র দুনিয়ায় ব্যাপক পরিচিতি পান ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নার। অন্যদিকে জো জোনাস সংগীতশিল্পী ও অভিনেতা। তিনি প্রিয়াংকা চোপড়ার স্বামী নিক জোনাসের ভাই। তাদের ব্যান্ড জোনাস ব্রাদার্স তরুণদের কাছে বেশ জনপ্রিয়।

২০১৬ সালে জো ও সোফির প্রেম শুরু। পরের বছরের অক্টোবরে হয় বাগদান। ২০১৯ সালের ১ মে লাস ভেগাসে বিয়ে করেন এই দুই তারকা। চার বছরের বিবাহিত জীবনে জো ও সোফির সংসারে দুই কন্যাসন্তানের জন্ম হয়।

জো জোনাস ও সোফি টার্নারের বিচ্ছেদের কারণ নিয়ে দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম টিএমজেড। তাদের প্রতিবেদন অনুযায়ী দুই তারকার বিচ্ছেদের কারণ ব্যক্তিত্বের দূরত্ব। 

দুই তারকার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জো ও সোফির স্বাভাব আলাদা ধরনের। জো অন্তর্মুখী, কাজের বাইরে পুরো সময় বাড়িতে কাটাতে ভালোবাসেন। অন্যদিকে সোফি আমোদপ্রিয়, সারাক্ষণ পার্টি নিয়ে ব্যস্ত। গত কয়েক মাস ছোট মেয়েকে মূলত জো নিজেই দেখাশোনা করেছেন।

জানা গেছে, জো ও সোফির সম্পর্কের ফাটল তৈরি হয়েছে বেশ কয়েক মাস আগে। কিন্তু তখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। পরে যখন দেখলেন কিছুতেই শেষ রক্ষা হচ্ছে না, তখন চার বছরের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিলেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *