Home / Entertainment / তৃতীয় সংসারও টিকল না ব্রিটনির, কারণ জানালেন স্বামী

তৃতীয় সংসারও টিকল না ব্রিটনির, কারণ জানালেন স্বামী

গত বছর ইরানি মুসলিম যুবক শ্যাম আসগারিকে বিয়ে করেছিলেন জনপ্রিয় মার্কিন পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। তৃতীয় সংসারও টিকল না, স্বামী স্যাম আজগারির সঙ্গে শিগগিরই ডিভোর্স হচ্ছে তার। ইতোমধ্যে নিজের বাগদানের আংটিও খুলে ফেলেন বলেও জানিয়েছেন তিনি।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, ব্রিটনির ওপরে প্রতারণার অভিযোগ তুলেছেন স্যাম। স্ত্রীর পরকীয়া নাকি হাতেনাতে ধরে ফেলেছেন তিনি। বিষয়টি নিয়ে মারাত্মক ঝামেলা হয় দুজনের মাঝে, যা গড়ায় হাতাহাতিতে। তার পরই স্যাম ঠিক করেন— তিনি ডিভোর্সের পথে হাঁটবেন।

একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্রিটনির স্বামী স্যাম ইতোমধ্যে বাড়ি ছেড়ে চলে গেছেন এবং অন্যত্র বসবাস শুরু করেছেন। কয়েক মাস ধরেই ব্রিটনিকে এড়িয়ে চলছিলেন তিনি। বিচ্ছেদের পর ব্রিটনির থেকে আর্থিক সুবিধা পেতে পারেন স্যাম। যদিও এখনই তা স্পষ্ট নয়। 

২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে পরিচয় হয় স্যাম-ব্রিটনির। পরিচয় থেকে সম্পর্ক প্রণয়ে রূপ পায়। স্যামের জন্ম ইরানে হলেও ১২ বছর বয়সে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। চার বছর প্রেমের পর বাগদান হয় তাদের। এর আগে ব্রিটনির দুবার বিয়ে হয়েছিল।

২০০৪ সালে তার ছোটবেলার বন্ধু জ্যাসন আলেকজান্ডারকে বিয়ে করেন এ গায়িকা। কিন্তু এ বিয়ে বেশি দিন টেকেনি। একই বছর নৃত্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। ২০০৭ সালে এ সংসারের ইতি টানেন এ গায়িকা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *