Home / Entertainment / নিজেকে শুধরানোর ইঙ্গিত 

নিজেকে শুধরানোর ইঙ্গিত 

চিত্রনায়িকা পরীমনি-রাজ দম্পতির একমাত্র ছেলে রাজ্যর প্রথম জন্মবার্ষিকী ছিল ১০ আগস্ট। বিশেষ দিনটি একটি ফাইভ স্টার রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেন পরীমনি। সেখানে অনেক তারকা অংশ নেন। কিন্তু শরিফুল রাজের দেখা মেলেনি। 

এদিকে ছেলের জন্মদিনের দুদিন আগে কলকাতা থেকে দেশে ফিরেন অভিনেতা রাজ। তবে অনুষ্ঠানের আগের রাতে ছেলেকে দেখার জন্য পরীর বাসায় গিয়েছিলেন। কলকাতা থেকে আনা উপহার ছেলের হাতে তুলে দেন। সেখানে ছেলের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসেন। অথচ ছেলের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হননি। 

সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমে সঙ্গে কথা বলেন রাজ। তিনি জানিয়েছেন, ছেলের অনুষ্ঠানে কেন যাইনি, তা কেবল আমিই জানি। বিষয়টি অন্য কেউ বুঝবে না। এ নিয়ে কথা বলে কোনো লাভও হবে না। আর বললেও মানুষ হয়তো আমার কথা বিশ্বাস করবে না। আমাকে নিয়ে সবার অভিযোগ থাকতে পারে। তবে কলকাতা থেকে ফেরার পর বাবা হিসেবে অনুষ্ঠানের আগের রাতে ছেলেকে দেখতে গিয়েছিলাম। ছেলের সঙ্গে সময় কাটিয়েছি।

এদিকে পরীমনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বর্তমানে তার (পরীমনি) রাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক তার ছেলের সঙ্গে।

আরও পড়ুন  

এ বিষয়ে অভিনেতা রাজ বলেন, পরীকে আমি বিয়ে করেছি, বউয়ের সঙ্গে সম্পর্কটাই আগে। আসলে পরী সব ছেড়ে সন্তানকে নিয়ে সবসময় সেলিব্রেশন করে, করছে—আমার কাছে এটি ভালো লাগে। পরীকে তার জীবনের সুন্দর ও আনন্দের একটি উপহার সন্তান রাজ্যকে দিতে পেরেছি। আমার জন্য যা আনন্দের ও গর্বের।

তিনি আরও বলেন, ছেলের জন্য হলেও জীবনটা ঠিক করতে হবে আমার। সে এখন বড় হচ্ছে। পাঁচ-ছয় বছর পর সে ভালোভাবে চলাফেরা করবে, কথা বলবে। ওকে একটা সুন্দর জীবন উপহার দিতে চাই।

উল্লেখ্য, গত ২০ মে স্ত্রী পরীমনিকে রেখে নিজের জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে যান রাজ। এর পর ২৯ মে রাতে অভিনেতার ফেসবুক আইডি থেকে তিন অভিনেত্রীর সঙ্গে ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়, যা নিয়ে রাজ-পরীর দাম্পত্য জীবনে কলহের শুরু হয়। 

মাত্র সাত দিনের পরিচয়ে গোপনে বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। এর পর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এখন আলাদা থাকছেন দুজনে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *