Home / Entertainment / এবার ‘খেলা’ দেখালেন নুসরাত ফারিয়া (ভিডিও)!

এবার ‘খেলা’ দেখালেন নুসরাত ফারিয়া (ভিডিও)!

এবার খেলা দেখালেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের গানে লাল ঘাগরায় মেনকা সেজে 'খেলা হবে' শিরোনামে কোমর দুলিয়েছেন তিনি। আর তার সঙ্গে তাল মিলিয়েছেন গৌরব চক্রবর্তী। 

‘সুড়ঙ্গ’ সিনেমা প্রথম আইটেম গানে ঝড় তুলেছিলেন নুসরাত। এর পর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের আইটেম গান ‘মেনকা’ দিয়ে ঝড় তুললেন তিনি।

জানা যায়, রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের ব্যানারে এ সিরিজের মাধ্যমেই প্রযোজনায় হাতেখড়ি হয়েছে অভিনেত্রী তথা রাজের স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়েরও। জি-ফাইভে ১১ আগস্ট থেকে দেখা যাবে সিরিজটি।

২০১৩ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘প্রলয়’। গল্পে প্রধান যে সমস্যাটি তুলে ধরা হয়েছিল, তা হলো নির্বিচারে নারী ধর্ষণ। আর এবার তিনি দর্শকের জন্য নিয়ে এলেন ‘আবার প্রলয়’। 

এবারের গল্পের প্লট সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, যেখান থেকে প্রায় প্রতিদিনই একের পর এক নাবালিকা নিখোঁজ হয়ে যাচ্ছে। আসলে এদের স্থানীয় ছেলেরা প্রেমের ফাঁদে ফেলে পাচার করে দিচ্ছে দেশে-বিদেশে। 

ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন শ্বাশত বন্দ্যোপাধ্যায়। এ সিরিজে অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবাশিস মণ্ডলরা। গল্প লিখেছেন রাজ চক্রবর্তী ও পদ্মনাভ দাশগুপ্ত। 

প্রসঙ্গত, সংসদ সদস্য শামীম ওসমানের মুখে ‘খেলা হবে’ স্লোগানটি প্রথম ভাইরাল হয়। এর পর সেটি পৌঁছে যায় ভারতের পশ্চিমবঙ্গে। তৃণমূলের একুশের নিবার্চনের স্লোগান হয়ে ওঠে এটি। বানানো হয় গানও। সম্প্রতি বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে আলিয়ার মুখে শোনা যায় ‘খেলা হবে’ সংলাপ।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *