Home / Entertainment / মারা গেছেন কিংবদন্তী পপশিল্পী টনি বেনেট

মারা গেছেন কিংবদন্তী পপশিল্পী টনি বেনেট

কিংবদন্তী মার্কিন পপশিল্পী টনি বেনেট আর নেই। ৯৬ বছর বয়সে শুক্রবার সকালে তিনি নিউইয়র্কে মারা যান।

টনি বেনেটের মুখপাত্র সিলভিয়া ওয়েনার গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। 

২০১৬ সাল থেকে আলঝেইমারে (স্মৃতিবিভ্রম জাতীয় রোগ) ভুগছিলেন টনি।

যুক্তরাষ্ট্রে ইতালির একটি অভিবাসী পরিবারে ১৯২৬ সালে টনির জন্ম। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন তিনি। ১৯৫২ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম।

আট দশকে ২০টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন টনি। ১৯৬২ সালে মুক্তি পায় তার অন্যতম জনপ্রিয় গান ‘আই লেফট মাই হার্ট ইন সান ফ্রান্সেসকো’।

সূত্র: বিবিসি

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *