Home / Entertainment / জোড়া লাগবে কি পরী-রাজের সংসার?

জোড়া লাগবে কি পরী-রাজের সংসার?

ফুটবলের আদলে তৈরি কেকের সামনে পরীমনি, ছেলে রাজ্য ও নানা শামসুল হকসহ একটি স্থিরচিত্র সোমবার গভীর রাতে ফেসবুকে পোস্ট করেন। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন- ‘একটা পরীর রাজ্য!’ সন্তানের ১১ মাস পূর্তি উপলক্ষে একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছেন তার ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে।

২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। পরের বছর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। তবে মাঝে-মধ্যে তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা গেলেও সন্তানের জন্য একসঙ্গে দেখা গিয়েছিল এই দম্পতিকে। 

প্রেমের বিয়ের ২০ মাসের মধ্যেই ফেসবুক লাইভ ও সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরীমনি ও শরীফুল রাজের একে-অপরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হতবাক করেছে সবাইকে। বন্ধুদের সঙ্গে ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র ফাঁস করা নিয়ে কথা বলেন রাজ, পরীমনিকে বিভিন্ন বিষয়ে অভিযুক্তও করেন। পরে পরীমনি ফেসবুক লাইভে রাজকে নিয়েও নানা অভিযোগ করেন। 

একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে পরীমনি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আমি ডিভোর্স চাই।’ এসব কথাবার্তা শোনার পর সবাই ধরে নিয়েছিলেন, পরীমনি ও রাজকে আর কখনো একসঙ্গে দেখা যাবে না। সবাইকে অবাক করে তারা গেল মাসের ১০ জুন এক হন। ছেলে রাজ্যর ১০ মাস পূর্তি উপলক্ষে কেকও কাটেন। 

আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরীফুল রাজ তাদের সন্তান রাজ্যর জন্মের পর থেকেই মাসপূর্তি উদযাপন করতেন। এবার ১১ মাস পূর্তিতে পরীমনি তার ছেলের সঙ্গে কেক কাটলেও ফেসবুকে পোস্ট করা ফটো ফ্রেমে দেখা যায়নি শরীফুল রাজকে। এতে অনেকেই ধারণা করছেন, তাহলে কি সত্যিই আর জোড়া লাগছে না পরীমনির সঙ্গে রাজের সংসার।

খোঁজ নিয়ে জানা গেছে, সন্তানের ১১ মাস পূর্তির এই দিনে যেমন রাজকে দেখা যায়নি, তেমনি ঈদেও ছিলেন না তিনি। এর মধ্যে রাজ্যর অসুস্থতায় হাসপাতালেও ছুটতে হয় পরীমনিকে। ওই সময় রাজ ছিলেন মালদ্বীপে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *