Home / Entertainment / বিবাহবার্ষিকীতে যে ছবি আপলোড দিলেন শাহেদ কাপুর ও মিরা রাজপুত

বিবাহবার্ষিকীতে যে ছবি আপলোড দিলেন শাহেদ কাপুর ও মিরা রাজপুত

দীর্ঘ আট বছর ধরে একসঙ্গে সংসার করছেন শাহেদ কাপুর ও মিরা রাজপুত। কয়েক সপ্তাহ আগে গ্রিসে বেড়াতে গেছেন এই দম্পতি।

শুক্রবার বিবাহবার্ষিকী উপলক্ষ্যে নিজ ইনস্টাগ্রাম আইডিতে একটি ছবি আপলোড করেছেন শাহেদ কাপুর। ক্যাপশনে স্ত্রী মিরা রাজপুতকে বেশ কয়েকটি লাইনে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ছবিতে দেখা যায়, মিরাকে চুম্বনরত অবস্থায় দাঁড়িয়ে আছেন শাহেদ। 

২০১৫ সালের জুলাই মাসে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহেদ কাপুর। বিয়ের এক বছর পর আগস্টে তাদের মেয়ে মিশার জন্ম হয়। এরপর ২০১৮ সালে জয়ন নামে একটি ছেলেসন্তান জন্ম দেন শাহেদ-মিরা। 

গত বছর 'কফি উইথ করণ সেভেন'-এ শাহেদ কাপুর বলেছিলেন, মীরা রাজপুতকে বিয়ে করা আমার জীবনের সেরা ঘটনা। তিনি আরও বলেন, আমি মনে করি সে আমার পৃথিবীতে অনেক কিছু নিয়ে এসেছে। সে আমাকে সুখীবোধ করতে প্রভাব রেখেছে। 

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *