Home / Entertainment / করণ জোহর আমাকেও ছাড়েননি: কঙ্গনা

করণ জোহর আমাকেও ছাড়েননি: কঙ্গনা

করণ জোহরের রহস্যময় পোস্টের পর এবার তাকে একহাত নিয়েছেন কঙ্গনা রানাউত। আনুশকা শর্মার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন করণ জোহর— পুরনো এক ভিডিওর ভিত্তিতে এমন অভিযোগ ওঠার পর মুখ খুলেছেন কঙ্গনা। 

rnrn

এসব পুরনো প্রসঙ্গে ঘনিয়েছে বিতর্ক, যাতে কঙ্গনা কিছু দিন আগেই করণের নাম না নিয়ে মন্তব্য করেছিলেন, ‘চাচা চৌধুরীর এটিই কাজ’। 

rnrn

কঙ্গনা জানালেন, টেলিভিশন অনুষ্ঠানে তাকে অপমান করেছেন করণ, হেনস্তা করেছেন সবার সামনে। 

rnrn

সামাজিক যোগাযোগ মাধ্যমে কঙ্গনা লিখেছেন, 'একটা সময় ছিল যখন চাচা চৌধুরী (করণ) স্বজনপোষণ মাফিয়াগুলোর সঙ্গে দলবেঁধে আমায় অপমান করত। সবার সামনে হেনস্তা করত। জাতীয় টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানেও করেছে। শুধু আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না বলে।'

rnrn

এর পর কঙ্গনা লেখেন, 'আর আজ আমি ওর হিন্দির দক্ষতা দেখার পর আর চুপ করে থাকতে পারলাম না। যতটা পারলাম শুধরে দিলাম। দেখা যাক কী হয়।'

rnrn

রোববার করণের ইংরেজি হরফে লেখা হিন্দি পোস্টের একটি স্ক্রিনশট দিয়েই এসব কথা লেখেন কঙ্গনা। 

rnrn

যেখানে করণ লিখেছিলেন— 'লাগা লো ইলজাম, হাম ঝুকনেওয়ালো মে সে নেহি/ ঝুট কা বান যাও গোলাম, হাম বোলনেওয়ালো মে সে নেহি/ জিতনা নিচা দিখাওগে, জিতনা আরোপ লাগাওগে, হাম গিরনেওয়ালো সে মে নেহি/ হামারা করম হামারা বিজয় হ্যায়, আপ উঠালো তলোয়ার, হাম মরনেওয়ালো মে সে নেহি।'

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *