Home / Entertainment / ভিকির চোখে ক্যাটরিনা ‘ভীষণই খুঁতখুঁতে’

ভিকির চোখে ক্যাটরিনা ‘ভীষণই খুঁতখুঁতে’

বহুদিন পর ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবিতে অভিনয় করে বড় পর্দায় ফিরলেন ভিকি কৌশল। ছবির প্রচারের জন্য ‘দ্য কপিল শর্মা শো’তে এসেছিলেন ভিকি-সারা। আর এখানে আসা মানেই কপিলের প্রশ্নবাণে প্রকাশ্যে হাঁড়ির খবর ফাঁস হওয়া।

ছবির প্রচারে এলেও কপিল ভিকিকে জিজ্ঞেস করেন বিয়ের পর জন্মদিন তার কীভাবে কেটেছে। উত্তরে ভিকি বলেন, গত বছর বিয়ের পর আমার প্রথম জন্মদিন ছিল। বন্ধুদের সঙ্গেই সেবারের জন্মদিন কাটিয়েছিলাম। এখন আমার সেই বন্ধুদের গ্রুপে ক্যাটরিনাও যুক্ত হয়েছে।

সেখানে এসেই অভিনেতা জানালেন- তিনি নন, বরং তার হোম মিনিস্ট্রি বাড়ির সব প্ল্যানিংয়ের দিকে নজর রাখেন। শুধু তাই নয়, ক্যাটরিনা নাকি একদম নিখুঁতভাবে তার জন্মদিনের সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেন। দুজনের মধ্যে ও ভালো প্ল্যানার। সব ওই প্ল্যান করে। আমার অত মাথা কাজ করে না। আমার ভাবার আগেই ওখানে প্ল্যানিং হয়ে যায়।

ক্যাটরিনা নাকি ভীষণই খুঁতখুঁতে। কোনও ছবিতে যদি ভিকিকে কোনও গানে নাচতে হয় তাহলে সেই নাচের রিহার্সাল ভিডিও দেখেন ক্যাটরিনা। তার ভুলও শুধরে দেন।

ক্যাটরিনা কাইফ সম্পর্কে ভিকি আরও বলেন, আমি কোনও গানের শুটিং করলে ও আমার রিহার্সালের ভিডিও দেখতে চায়। ক্যাটরিনা এতো ভালো নাচে যে ওকে আমার ভিডিও দেখাতে ভয় করে। আর করবে না কেন বলুন, আমার ভিডিওতে যে ও ৩৬,০০০ ভুল খুঁজে পায়!

‘জারা হাটকে জারা বাঁচকে’ এ ছবিতে প্রথমবারের মতো সারা আলি খানের সঙ্গে জুটি বেঁধেছেন ভিকি। এটি ২ জুন মুক্তি পেয়েছে। ভিকি, সারা অভিনীত এ ছবির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। রোববার এ ছবি ৫০ কোটির গণ্ডি পেরিয়েছে। এ ছবিতে সুস্মিতা মুখোপাধ্যায়, নীরজ সুদ, রাকেশ বেদি প্রমুখ অভিনেতা অভিনেত্রীকে দেখা গেছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *