Home / Entertainment / চড় কষলেন কাজল, অবাক যিশু

চড় কষলেন কাজল, অবাক যিশু

মিডিয়ায় নিজের প্রচার থেকে বিরতি নেওয়ার কথাও জানিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। আসলে ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। ওয়েব সিরিজের নাম ‘দ্য ট্রায়াল’। 
ওটিটি প্ল্যাটফর্মে নিজের প্রথম সিরিজে দক্ষ এক আইনজীবীর ভূমিকায় দেখা যাবে কাজলকে। ‘দ্য ট্রায়াল’-এ তার চরিত্রের নাম নয়নিকা সেনগুপ্ত। কাজলের স্বামীর চরিত্রে অভিনয় করছেন বাঙালি অভিনেতা যিশু। 

সেটে চোখের সামনে একের পর এক অস্বস্তিকর ফ্ল্যাশব্যাক। কাজলের চোখমুখের অভিব্যক্তিও বেশ গম্ভীর। স্বামীর কুকীর্তি ফাঁস হয়ে যায় স্ত্রীর সামনে। হঠাৎ ঝড় ওঠে দাম্পত্য জীবনে। কষে চড় দেন যিশুর গালে। কিছু না বুঝে উঠার আগে স্ত্রীর হাতে চড় খেয়ে অবাক যিশু।

যিশুর অপরাধের কারণে বিপর্যস্ত কাজলের সংসার, আতঙ্কে জীবন কাটাচ্ছে তাদের সন্তানেরাও। সংসারের হাল ধরলেন কাজল নিজে। পরনে উকিলের পোশাক। পেশাগত দায়বদ্ধতা থেকে ন্যায়ের রাস্তায় কতদূর এগোতে পারবেন তিনি? এগিয়ে যায় ‘দ্য ট্রায়াল’ সিরিজ, আজ সেটির উত্তর মিলবে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *