Home / Entertainment / বিয়ের ৪ মাসের মাথায় কিয়ারার স্বামীর স্থান দখল করলেন যিনি!

বিয়ের ৪ মাসের মাথায় কিয়ারার স্বামীর স্থান দখল করলেন যিনি!

ধুমধাম করে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। কিন্তু বিয়ের মাত্র চার মাসের মধ্যেই তার স্বামীর স্থান দখল করলেন অন্য কেউ! 

বিষয়টি অবশ্য জানিয়েছেনও কিয়ারা নিজেই। বিয়ের পর সিদ্ধার্থ-কিয়ারার কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল। এবার ওই ছবিগুলোর অনুকরণ করে পোজ দিয়েছেন কিয়ারা-কার্তিক। বধূ কিয়ারার পাশে বররূপে দেখা যাচ্ছে কার্তিক আরিয়ানকে। সামাজিক মাধ্যমে এ ছবি প্রকাশ করেছেন কিয়ারা। কার্তিকও নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন একই ছবি।

ক্যাপশনে কার্তিক লেখেন— 'আমাদের পছন্দকে আপনার পছন্দ বানানোর জন্য ধন্যবাদ। ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।‘ 

এতেই নেটিজেনদের একটা বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “হঠাৎ করে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। একই পোজে কেন ছবি দিলেন?”

অপরজনের মন্তব্য, ‘জানি এ আপনাদের আগামী ছবির প্রচারের জন্য করা স্টান্ট, কিন্তু প্রশ্ন একটাই— এভাবে রিল ও রিয়েলকে মিশিয়ে দিলেন?’ তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি কার্তিক-কিয়ারা। সিদ্ধার্থও রয়েছেন চুপ।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *