Home / Entertainment / ক্ষতিগ্রস্ত ২৫ নারী ব্যবসায়ীকে সহযোগিতা করবেন সানাই মাহবুব

ক্ষতিগ্রস্ত ২৫ নারী ব্যবসায়ীকে সহযোগিতা করবেন সানাই মাহবুব

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়েছেন মার্কেট ব্যবসায়ীরা। দোকানে ব্যবসায়ীদের এই বিশাল ক্ষতিতে শোকাহত পুরো দেশ।
rnএর পর থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিবারের পাশে দাঁড়াতে ইতোমধ্যে অনেকে এগিয়ে এসেছেন। সরকারি-বেসরকারি সংগঠন ছাড়াও সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষ থেকে শোবিজের তারকারাও এগিয়ে আসছেন। এবার এই কাতারে নাম লেখালেন আলোচিত মডেল সানাই মাহবুব।

rnrn

এ মডেল ক্ষতিগ্রস্ত ২৫ নারী ব্যবসায়ীকে নিজ সামর্থ্যানুযায়ী সাহায্য করতে চান বলে জানিয়েছেন। শনিবার সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিভায়েড পেজে এক স্ট্যাটাসে এমনটি জানিয়েছেন তিনি।

rnrn

সানাই মাহবুব লেখেন, আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, মানুষের বিপদে মানুষই দাঁড়াবে। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ নারী ব্যবসায়ী, হ্যাঁ, নারী উদ্যোক্তাদের আমি আমার সামর্থ্যানুযায়ী সাহায্য করতে চাই। দয়া করে নারী ব্যবসায়ীরা আমার পেজের ইনবক্সে নক করুন। আমি আমার ক্ষুদ্র প্রয়াসে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম।’

rnrn

নারী ব্যবসায়ীদের সাহায্য করার কারণও জানিয়েছেন আলোচিত এ মডেল। এ বিষয়ে তিনি লেখেন, ‘নারীরা অসহায়। প্রতি পদে পদে যে বাধা নারীদের জীবনে আসে, সেটা আর নতুন করে বলার কিছুই নেই। এই দুঃসময়ে তাদের একটু সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপু কিংবা ভাবি, দয়া করে এই পেজের ইনবক্সে যোগাযোগ করুন।’

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *