Home / Entertainment / আলিয়ার খুঁত কী, ফাঁস করলেন ‘সাবেক প্রেমিক’ 

আলিয়ার খুঁত কী, ফাঁস করলেন ‘সাবেক প্রেমিক’ 

বরুণ আর আলিয়া এখন বন্ধু। ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’-এর মধ্য দিয়ে বলিউডে একসঙ্গেই আত্মপ্রকাশ করেছিলেন দুজন। এরপর দুজনের প্রেমের গুঞ্জনে তুঙ্গে উঠে যায় এ জুটি। পরবর্তী সময়ে ‘কলঙ্ক’ ছবিতেও এ জুটি দুর্দান্ত জনপ্রিয়তা পায়।

তবে দুজনার প্রেমের সম্পর্ক টেকেনি বেশিদিন। শুধু রয়ে গেছে খুনসুটিময় বন্ধুত্বটা। আলিয়া ভাটের হাসি একবার যিনি শুনেছেন, তিনি ভুলতে পারবেন না। অট্টহাসি শুনলেই যে কেউ চিনে যান আলিয়াকে। এ নিয়ে তার পেছনে লাগেন সহকর্মীরাও, বিশেষ করে বরুণ ধাওয়ান।

বারবার দুই বন্ধুকে একসঙ্গে দেখতে চান দর্শক। তবে এখনই আবার দুজনে জুটি বাঁধবেন এমন খবর শোনা যায়নি। শিগগির ‘বাওয়াল’ ছবিতে বরুণকে দেখা যাবে জাহ্নবী কাপুরের সঙ্গে। আর আলিয়া দেখা দেবেন তার প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এ।

করণ জোহরের সঙ্গে কফির আড্ডায়ও অতিথি হয়ে এসেছিলেন দুই তারকা। যথারীতি পরস্পরের পেছনে লাগছিলেন। আলিয়ার তখনো বিয়ে হয়নি রণবীর কাপুরের সঙ্গে। অভিনেত্রীর জন্য পাত্র খোঁজার বিজ্ঞাপন বরুণকেই বানিয়ে দিতে বলেছিলেন করণ। বরুণ সাগ্রহে বিজ্ঞাপন বানিয়ে ফেলেন সেখানেই। 

বলেন, পাত্রী বেশ নমনীয়, আলু সেদ্ধর মতো। যেখানেই রাখুন ফিট করে যাবে। ত্বক মাখনের মতো, খুবই কোমল। এসবের মাঝে কর্ণ বরুণকে থামিয়ে বলেন, আর কিছু যোগ করতে চাও? বরুণ একটু ভেবে বলেন, ও হ্যাঁ, একটু খুঁতের কথা বলতে হবে! 

শুনুন, আলিয়া যেভাবে হাঁটে… ভীষণ দুঃখিত; কিন্তু হাঁটাটা ওকে ঠিকভাবে শেখাননি সোনি রাজদান ও মহেশ ভাট। আলিয়ার বাবা ও মায়ের নাম নেওয়ার সময় ক্ষমাও চেয়ে নেন বরুণ। তবে চূড়ান্ত সেই রসিকতার মাঝে আলিয়া আবার হাসতে শুরু করেন। হেসে ওঠেন উপস্থিত সবাই। এর কয়েক বছর পর আবার তারা অতিথি হয়ে এসেছিলেন ‘কফি উইথ করণ’-এ।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *