Home / Entertainment / ‘জ্বীন’ দেখে কীভাবে পাবেন লাখ টাকা, বুধবার প্রক্রিয়া জানাবে জাজ

‘জ্বীন’ দেখে কীভাবে পাবেন লাখ টাকা, বুধবার প্রক্রিয়া জানাবে জাজ

ঈদে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন’ সিনেমাটি। ভৌতিক আবহে তৈরি এ সিনেমাটি এরই মধ্যে নেটিজেনদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। ছবিটির পোস্টার দেখে অনেকেই মনে করছেন ভীতিকর কিছু আছে এতে। 

rnrn

আর এ কারণে প্রযোজনা সংস্থা গত শনিবার ঘোষণা দিয়েছে— ‘জ্বীন সিনেমা একা দেখতে পারলেই এক লাখ টাকা পুরস্কার।’

rnrn

অভিনব এমন ঘোষণাটি শুনে চারদিকে বেশ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ সমালোচনার সুরে এটাকে জাজের প্রচার কৌশল বলেও আখ্যা দেন।

rnrn

তবে এবার প্রযোজনা সংস্থা জাজ জানাল, এটা মোটেও প্রচার কৌশল নয়। বরং কিছুটা তড়িৎ সিদ্ধান্ত ছিল বলেও স্বীকার করে নেওয়া হয়। তাই এবার লাখ টাকা পুরস্কার কীভাবে জেতা যাবে, তার প্রক্রিয়া জানাবে জাজ। বুধবার (১২ এপ্রিল) সেই প্রক্রিয়া খোলাসা করা হবে।

rnrn

প্রসঙ্গত, ভৌতিক ধাঁচের ছবি ‘জ্বীন’ পরিচালনা করেছেন নাদের চৌধুরী। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও চিত্রনায়িকা পূজা চেরি। এ ছাড়া ছবিতে রয়েছে আরেক তারকা জুটি রোশান ও মুন। ছবিটি আসন্ন রোজার ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *