Home / Entertainment / ভক্তকে ‘ধাক্কা’, শাহরুখের ব্যবহারে ক্ষুব্ধ নেটিজেনরা

ভক্তকে ‘ধাক্কা’, শাহরুখের ব্যবহারে ক্ষুব্ধ নেটিজেনরা

ছবির শুটিং করতে সম্প্রতি জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে গিয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান। সেখান থেকে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরেই এক অপ্রীতিকর কাণ্ড ঘটে। 

এক ভক্ত তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করলে তাকে ‘ধাক্কা’ দেন নায়ক। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ হয়েছে। শাহরুখের এমন ব্যবহারে ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। 

ভিডিওতে দেখা গেছে, বিমাবন্দর থেকে সবার দিকে হাত নাড়তে নাড়তে বের হচ্ছেন বলিউড বাদশাহ।  পছন্দের নায়ককে দেখতে সবাই ভিড় করেছেন। অনেকেই তার হাত ধরতে এগিয়ে আসেন। 

এর মধ্যে একজন শাহরুখের খুবই কাছে এসে সেলফি তোলার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই ওই ভক্তের হাত ‘ধাক্কা’ দিয়ে সরিয়ে দেন শাহরুখ খান। প্রায় পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল ওই ব্যক্তির। 

তবে ভারতীয় গণমাধ্যমের খবর, অন্য এক অনুরাগীর দিকে হাত তুলে টাটা করার ভঙ্গিতে হাত নাড়ার সময় সেলফি তুলতে যাওয়া ব্যক্তির হাতে হাত লেগে যায় শাহরুখের।  ভিডিওটি এমনভাবে ধারণ করা হয়েছে যে, দেখে মনে হচ্ছে, বলিউড কিং মনে হয় ইচ্ছা করেই ধাক্কা দিয়েছেন ওই ভক্তকে।  ভিডিওটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

 

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *