Home / Entertainment / বিয়ের খবরে অবাক হওয়ায় সুনেরাহকে যা বললেন সালমান

বিয়ের খবরে অবাক হওয়ায় সুনেরাহকে যা বললেন সালমান

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন ইউটিউবার থেকে অভিনেতা হয়ে ওঠা সালমান মুক্তাদির। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই বিয়ের তথ্য জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী, আমার বাকি জীবনের সঙ্গী।’ সঙ্গে তারিখ জুড়ে দিয়েছেন ৩০ এপ্রিল ২০২৩।

বিয়ের ঘোষণাটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে সালমান মুক্তাদিরকে শুভেচ্ছা জানিয়েছেন আরিফিন শুভ, পরীমনি, প্রভা, সুনেরাহ বিনতে কামাল, তানজিয়া মিথিলা, নিশাত প্রিয়ম, জেফার, পুতুল, প্রীতম হাসান, শামীম হাসানসহ আরও অনেকেই।

সালমানের সেই পোস্টে মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল কমেন্ট করেন, ‘ও মাই গড, কংগ্রাচুলেশন গায়েজ’। উত্তরে সালমান লিখেন- থ্যাংক ইউ। বলছিলাম না আমি অনেক ম্যাচিউর। 

এদিকে সালমান নাম প্রকাশ না করলেও তার স্ত্রীর পরিচয় পাওয়া গেছে।  জানা গেছে, সালমানের স্ত্রীর নাম দিশা ইসলাম। ২০১১ সালে দিশার প্রথম বিয়ে হয়েছিল। এরপর দিশার ঘরে আসে প্রথম সন্তান। 

নেটিজেনরা বলছেন, ২০১৮ সাল পর্যন্তও পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালো ছিল। ২০২১ সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন। 

২০২১ সালের মার্চে ফেসবুকে আপলোড করা ছবিতে তাকে অন্তঃসত্ত্বা দেখা যায়, সেখানেও স্বামীর উপস্থিতি ছিল। ওই সময় দিশা কানাডার ওন্টারিওতে বাস করতেন। 

২০২৩ সালের এপ্রিলে সালমানকে বিয়ে করলেন দিশা ইসলাম। তবে এর আগে সালমান মুক্তাদিরকে নিজের ফেসবুকে দিশা বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন।
 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *